Logo
Logo
×

রাজনীতি

সায়েমের নেতৃত্ব জেলা স্বেচ্ছাসেবকদলের বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১২:১৪ এএম

সায়েমের নেতৃত্ব জেলা স্বেচ্ছাসেবকদলের বিশাল শো-ডাউন
Swapno


ব্রাহ্মণবাড়িয়ায় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নয়ন মিয়াকে পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শো-ডাউন করেন।


মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর ২ নং রেলগেট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বিক্ষোভ সভা করেন। পরবর্তীতে শো-ডাউন নিয়ে দলটির নেতাকর্মীরা যোগদান করেন জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে। সেখানে মূল দলের নেতাদের সাথে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা রিয়াদ চৌধুরী, সোনারগাঁ থানা সেচ্ছাসেবদলের সভাপতি সালাউদ্দিন সালু, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি শফিউল আজম রাজু জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম সম্পাদক শিপন, সোলমান, ডাঃ শাহিন,স্বপন,জামান,রাজন,আবু দায়েন,সোহেল, প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন