বিএনপি মহানগর অঙ্গসংগঠনগুলো যোগ্য নেতৃত্বের অভাবে দিকহারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১২:৫৭ পিএম
# ঝিমিয়ে পড়া কমিটিগুলোতে গতি আসলে আরো চাঙা হবে মহানগর
বহু চড়াই উৎরাই এর পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত কমিটির দক্ষ নেতৃত্বের ফলে আবারও চাঙা হয়ে উঠেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলোতে ছন্নছাড়া অবস্থা এখনো বিরাজমান রয়েছে।
কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বেশিরভাগ অঙ্গসংগঠনগুলোই নেতৃত্ব সংকটে রয়েছে। যার ফলে চলমান আন্দোলন সংগ্রামে শক্তি দেখাতে ব্যর্থ হচ্ছেন, বরাবরই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলো।
যার বদৌলতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলোতে এক প্রকার দৈন্যদশা পরিণত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত কমিটি গঠনের পর আহ্বায়ক ও সদস্য সচিবের দক্ষ নেতৃত্বের ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে মহানগর বিএনপি।
যার বদৌলতে চলমান আন্দোলন সংগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। কিন্তু নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলো নেতৃত্ব সংকটের ফলে সেভাবে দাঁড়িয়ে উঠতে পারছে না।
কারণ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলোতে এক ধরণের নেতৃত্ব সংকটের তৈরী হয়েছে; মেয়াদউত্তীর্ণ কমিটি দ্বারা সংগঠন পরিচালিত হচ্ছে; যার ফলাফলসরূপ নতুন নেতৃত্ব ও সৃষ্টি হচ্ছে না।
যার ফলে এক প্রকার নেতৃত্ব সংকটে পড়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলো। যার মধ্যে অন্যতম মহানগর ছাত্রদল। কারণ দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের মেয়াদউত্তীর্ণ কমিটি দ্বারা পরিচালিত হচ্ছিল।
মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ বছরখানেক আগেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতিতে শীর্ষ পদে আসীন হয়েছে। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু নামকোয়াস্তে ছাত্রদলের রাজনীতি করত। গত ১৫ নভেম্বর মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
এতে নতুন নেতৃত্ব সৃষ্টির একটি আশা তৈরী হলেও; কবে নাগাদ মহানগর ছাত্রদলের কমিটি হচ্ছে সেটা নিয়ে চলছে সংশয়। ছাত্রদল নেতারা অনেকটা আশা করেছিল বিলুপ্তি হওয়ার কিছু দিনের মধ্যেই; নতুন কমিটি গঠনের একটা আলোচনা হবে।
কিন্তু ১০ ডিসেম্বরের আগে মহানগর ছাত্রদলের কমিটি হচ্ছে না। মহানগর ছাত্রদল নেতাদের সূত্রে জানা যায়, তাদের ১০ ডিসেম্বরের পারফরমেন্স দেখেই কার হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে সেটা নির্ধারণ করা হবে।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত কমিটি হয়ে উঠেছে। কারণ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে এবং কমিটি বানিজ্যের ফলে মহানগর বিএনপিতে সবচেয়ে আলোচিত কমিটি হয়ে উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি।
এছাড়া তাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে ফুঁসে উঠেছে মহানগর যুবদলের নেতারা। কেন্দ্রীয় যুবদলে টানা তিনটি অভিযোগ দিয়েছে তারা। আর এই অভিযোগগুলোতে তাদের সকল বিতর্কিত কর্মকান্ডের ঘটনা উল্লেখ করা হয়।
তাদের এসব কর্মকান্ডের ফলে মহানগর যুবদলের নেতৃত্ব নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটিও দায়সারা ভাবে পরিচালিত হচ্ছে।
কারণ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউছার আশা মূলদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ায় মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে সক্রিয় নয়।
এছাড়া সাধারণ সম্পাদক পদ নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব কারণ মহানগর স্বেচ্ছাসেবকদলে সাখাওয়াত হোসেন রানা সাধারণ সম্পাদক পদ দাবী করছে অপরদিকে জিয়া উদ্দিন জিয়াও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে। এতে করে কে মূলত স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এটা নিয়ে রয়েছে সংশয়।
এছাড়া দীর্ঘদিন ধরে মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটিও মেয়াদউত্তীর্ণ অবস্থায় রয়েছে। যার ফলে এই ছন্নছাড়া মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি শীঘ্রই অবসান চাচ্ছে; মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতারা।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতৃত্বেও রয়েছে দূর্বলতা। কারণ মহানগর শ্রমিকদলের একটি সংগঠন রয়েছে সেটা অনেকে ভুলতে বসেছে। বর্তমান কমিটির আহবায়ক এস এম আসলামকে দলীয় বিভিন্ন সভা সমাবেশে দেখা গেলেও দেখা যায় না সদস্য সচিব সাধারণ সম্পাদককে।
যার ফলে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলেও দৈন্যদশা বিরাজমান রয়েছে। এতে প্রতীয়মান হয় যে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনগুলোর বেশীরভাগ দৈন্যদশায় রয়েছে। কারণ মহানগরের আওতাভুক্ত প্রায় প্রতিটি অঙ্গসংগঠনে রয়েছে যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালনার অভাব।
প্রতিটি অঙ্গসংগঠনই নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে এবং এসব অঙ্গসংগঠনে এক প্রকার নেতৃত্ব সংকটও তৈরী হয়েছে। এছাড়া চলমান আন্দোলন সংগ্রামেও ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারছে না অঙ্গসংগঠনগুলো।
এতে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা দাবি করেেছ অত্যান্ত দ্রুত সময়ের মধ্যে এসব অঙ্গসংগঠনগুলোর কমিটিগুলোর নতুন কমিটি গঠন করার মাধ্যমে চলমান দৈন্যদশা নিরসন করা অতীব জরুরী। এন.এইচ/জেসি


