Logo
Logo
×

রাজনীতি

দশ ডিসেম্বর নিয়ে না’গঞ্জে নানা আয়োজন চলছে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম

দশ ডিসেম্বর নিয়ে না’গঞ্জে নানা আয়োজন চলছে
Swapno


 
এখনো দু’সপ্তাহ দূরে থাকলেও বিএনপির ঢাকা বিভাগীয় মহা সমাবেশ সফল করতে ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জে এখন ব্যাপক প্রস্তুতি ও তোড়জোর চলছে। এ ব্যাপারে বিএনপি জেলা ও মহানগর কমিটি ইউনিট কমিটি গুলোতে ঘুরে ঘুরে পরামর্শ সভা করছে।

 

 

সভা করছে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় ও ধলেশ্বরী নদীর পশ্চিমপাড়ে অবস্থিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দের সঙ্গে। নেতৃবৃন্দের নির্দেশ, যে করেই হোক ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে উপস্থিত থাকতে হবে। হয়তো সেদিন বাস, ট্রেন ও লঞ্চ চলবে না। দল বেঁধে অথবা জোড়া বেঁধে ঢাকা রওনা হতে হবে।

 

 

পথে প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। সংঘাতে না জড়িয়ে যে করেই হোক তা এড়িয়ে যেতে হবে। ট্রলার, লেগুনা, ভ্যান, রিকশা, অটোরিকশা যা পাওয়া যায় তাই নিয়ে সামনে এগুতে হবে। প্রয়োজনে আগের দিনই চলে যেতে হবে। রাত কাটাতে সঙ্গে চাদর নিতে হবে। বিভিন্ন ইউনিট কমিটিকে বলে দেয়া হয়েছে রান্না করতে জানে এমন একজন লোক প্রতি দলে রাখতে হবে। যেন প্রয়োজনে আলুভর্তা, ডাল ও ভাত খেয়ে ক্ষুধা মেটানো যায়।

 

 


এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে এ শহরে সমর্থকরাও জোটবদ্ধ হচ্ছে। সমর্থকরা পরষ্পরকে পিকনিকের দাওয়াত দিচ্ছে। ১০ ডিসেম্বর এ পিকনিক অনুষ্ঠিত  হবে ঢাকায়। সকালে হেঁটে হেঁটে গল্প করতে করতে ঢাকা যাওয়া হবে। সেখানে খোলা আকাশের নীচে রান্নাবান্না করে মধ্যাহ্ন ভোজ হবে।

 

 

এ সময় গান বাজনা, একক অভিনয় ও কবিতা আবৃতিও হবে। গত বুধবার ‘বোস কেবিনে’ কয়েকজন বিএনপি সমর্থক এ প্রতিবেদককে তাদের সঙ্গে পিকনিকে অংশগ্রহণের দাওয়াত করে। কি খাওয়ানো হবে জানতে চাইলে তারা বলে, ভাত, আলুভর্তা ও ডাল। এতে আপনার অসুবিধা হলে আপনার জন্য সেখানে হোটেল থেকে প্যাকেট খাবার এনে দেয়া হবে। চলেন ভাই, আমাদের সঙ্গে। কথা দিচ্ছি, মজা পাবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন