# আ.লীগ মিথ্যাচারে মহানায়ক: খোকন
# তিনি সব সময় আবোল-তাবোল বলে: মামুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যুক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন। দেখতে ভালো মানুষের মতো হলেও আসলে তিনি বেশি বেশি মিথ্যা কথা বলেন।
মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট ডাকাতি, অপপ্রচার, ভুয়া ভোটার তালিকা, অপরাজনীতির বিরুদ্ধে খেলা হবে।‘বিএনপি এখন আওয়ামী লীগের অপপ্রচারে ব্যস্ত। তারা সরকারের উন্নয়ন দেখে না।
এদিকে এই বছরের শুরু থেকে রাজনৈতিক অঙ্গন বক্তব্য পাল্টা বক্তব্যে গরম হয়ে উঠছে। এক দিকে বিএনপি দ্রব্য মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল বৃদ্ধি সহ নানা ইস্যুতে সভা সমাবেশ করে রাজপথ গরম করেছে। সেই সাথে নেতা কর্মীদের উজ্জীবিত করেছে। পাশা পাশি সাংগঠনিক ভাবে পিছিয়ে নেই বিএনপি।
নারায়ণগঞ্জ বিএনপির চিত্র এর বাইরে নয়। এখানেও শহরের সভা সমাবেশ করে বিএনপি নেতা কর্মীদের জাগ্রত করে তুলেছে নেতৃবৃন্দ। সেই সাথে সরকার পতনের খেলা নারায়ণগঞ্জ থেকে শুরু হবে বলে হুঙ্কার দেন। তবে তাদের এই হুঙ্কারকে পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীন রা। এছাড়া আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি রাজপথে গরম হয়ে উঠছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ভাবে একে অপরকে প্রতিহত করছেন।
অপর দিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আগামী নির্বাচনের প্রচারনায় নেমেছেন। গতকাল তিনি আবারও নৌকায় ভোট দেয়ার জন্য কর্মী সমর্থকদের ওয়াদা করান। তবে এর প্রতিফলন দেখা যাবে আগামী নির্বাচনে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে নিন্দা জানান নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, বাংলাদেশের রাজনীতি সবচেয়ে ক্লিন ইমেঝের রাজনীতিবীদ হিসেবে পরিচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি পেশায় শিক্ষকতায় ছিলেন। তাছাড়া তিনি মার্জিত ব্যক্তি। আমার জানামতে তার মত ক্লিন ইমেঝের মানুষ খুব কমই আছে।
তাকে বিভিন্ন বিশেষনে বিশেষিত করে ডাকেও না। মিথ্যাচার বর্হিভুত রাজনীতি আওয়ামী লীগের মুখে মানায়। তারা মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে। তারা মিথ্যাচারে মহা নায়ক। এছাড়া আওয়ামী লীগ হচ্ছে ভোট কারচুপির মহান নায়ক।
তাদের মুখে দুর্নীতি, ভোট ডাকাতির কথা মানায় না। যত বড় প্রকল্প তত বড় দুর্নীতি। তাদের সাথে বিএনপির এখানেই তফাৎ। তাদের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তারা যে দিনের ভোট রাতে করে তা সারা বিশ্ব জানে। তাই তাদেরকে মানুষ আর এখন চায় না।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব জানান, আওয়ামী লীগের নেতারা সব সময় শিষ্টারচার বহির্ভুত কথা বলতে অব্যস্ত। জাতীয়তাবাদী দল বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলামের মত ক্লিন ইমেঝের ব্যক্তিদের নিয়ে মন্তব্য করা আওয়ামী লীগের দ্ধারাই সম্ভব।
ওবায়দুল কাদের সুস্থ্য মস্তিষ্কের কি না তা নিয়ে সন্দেহ আছে। তাছাড়া তার কথার কতটুটু গুরুত্ব আছে মানুষের দিকে তাকালেই বুঝা যায়। তাকে নিয়ে মানুষ পর্যন্ত হস্যকরে। তার এই কথার আমি তীব্র নিন্দা জানাই।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন জানান, আওয়ামী লীগের নেতারা কখন কি বলে তারা নিজেরাও জানেন না। তাছাড়া ওবায়দুল কাদের সাহেব যে সব সময় আবোল তাবোল বলে তা মানুষ জানে। তিনি সুস্থ্য মস্তিষ্কের কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি যে সকল বক্তব্য দেয় তার কাছে নতুন প্রজন্ম কিছু শিখতে পারে বলে আমরা মনে হয় না। তাদের এই ধরনের মন্তব্যের কারনে মানুষ সুস্থ্য ধারার রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তাছাড়া তারা মিথ্যাচার করে প্রশাসনের জোরে ক্ষমতায় টিকে আছেন। তাদের লুটপাটের কারনে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। তার এই মন্তব্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই।
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, যখন ক্ষমতাসীন দলের নেতারা বুঝতে পারেন তাদের অবস্থান শুন্যতায় আছে তখন তারা দেশের প্রধান বিরোধী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরর মত ক্লিন ইমেঝের নেতার নিয়ে আবোল তাবোল মন্তব্য করেন।
তাদের এই ধরনের বক্তব্য মানুষ কর্ণপাত করেন না। তারা যে আগামীতে ক্ষমতায় থাকতে পারবে না তা তারা বুঝতে পেরে এখন মিথ্যাচার করছেন। তাছাড়া তারা মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে। তার এই মন্তব্যে আমি তীব্র নিন্দা জানাই


