জেলা যুবদলের কমিটি নিয়ে জটিল সমীকরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:২২ পিএম
# যুবদলের আহবায়ক কমিটি বর্ধিত করলে বাড়বে সাংগঠনিক তৎপরতা
নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটির আহবায়ক পদ নিয়ে জটিল অংকের সমীকরণ মিলাতে হচ্ছে কেন্দ্রীয় যুবদল নেতাদের। কারণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জেলা বিএনপিতে সদস্য সচিব পদ্দোন্নতি পাওয়ায় উক্ত পদে কাকে স্থান দেয়া হবে এটা নিয়ে এক প্রকার জটিল সমীকরণ তৈরী হয়ে যায়।
কারণ আহবায়ক পদ ভাগাতে জেলা যুবদলের বহু দাবর নেতা ইতিমধ্যে মড়িয়া হয়ে উঠেছে। তবে কবে নাগাদ জেলা যুবদলের এই গুরু দায়িত্ব অর্পিত করবেন কেন্দ্রীয় যুবদল নেতারা সেটা এখনো স্পষ্ট হয়নি।
এছাড়া যুবদল নেতাদের সূত্রে একটি বিষয় অনুমেয় করা গিয়েছে, আহবায়ক পদে বর্তমান আহবায়ক কমিটির নেতারাও ইচ্ছা পোষণ করায় জেলা যুবদলে রদবদল হতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে ২০২২ সালের ১৬ মার্চ তিন সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির আহবায়ক করা হয় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে একই সঙ্গে সদস্য সচিব করা হয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনিকে এবং ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় ভিপি কবির হোসেনকে।
কমিটি গঠনের পর জেলা যুবদলের আহবায়ক এবং সদস্য সচিব ব্যাপক সংক্রিয়তা দেখালেও সিনিয়র যুগ্ম আহবায়কে জেলা যুবদলের পাশে দেখা যায়নি। বেশিরভাগ সময়ে জেলা যুবদলের আলাদা ব্যানারে বিএনপির সভা সমাবেশে অংশগ্রহণ করত।
যুবদলের নেতাদের বরাতে জানা যায়, সিনিয়র যুগ্ম আহবায়ক কবির জেলা যুবদলের রাজনীতি থেকে হঠাট উধাও হয়ে দেশের বাহিরে চলে যায়। কিন্তু যুবদলের আহবায়ক জেলা বিএনপির রাজনীতিতে চলে যাওয়ায় আবারও হঠাৎ করে যুবদলের রাজনীতিতে দেখা যাচ্ছে। গত ২২ নভেম্বর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তাকে দেখা যায়।
কিন্তু যুবদলের রাজনীতি থেকে গা ডাকা দিয়ে থাকা ভিপি কবির ও এখন জেলা যুবদলের শীর্ষ পদে আসতে উৎফুল্ল হয়ে উঠেছেন। কিন্তু বর্তমান সময়ে জেলা যুবদলের শীর্ষ পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেককে।
সে জেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে রয়েছেন। কারণ যুবদলের ৩ সদস্য বিশিষ্ট কমিটিতেও তাকে শীর্ষ পদে থাকার কথা ছিল। তবে কেন্দ্রীয় নীতি নির্ধারকরা ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে রাখেনি। সাদেক দীর্ঘদিন ধরেই যুবদলের রাজনীতির সাথে সংক্রিয়। এছাড়া যুবদলের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত সাদেক।
এর আগে কেন্দ্রীয় যুবদলে সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে সাদেক। দীর্ঘদিনের ত্যাগের পুরষ্কার স্বরূপ জেলা যুবদলের আহবায়ক হিসেবে দেখা যেতে পারে সাদেককে। অপরদিকে জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিও জেলা যুবদলের আহবায়ক পদে আলোচনায় রয়েছে।
কারণ বিগত সময়ে জেলা যুবদলকে সুসংগঠিত করতে একটি ডায়নামিক শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপকভাবে কাজ করেছেন রনি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালনে দেশব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
এছাড়া জেলা যুবদলের রাজনীতিতে আবারও দেখা যেতে পারে সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনকে। কারণ তার দীর্ঘদিনের রাজনীতির প্রতিফলন হিসেবে জেলা যুবদলের শীর্ষ পদে দেখা যেতে পারে। কারণ জেলা যুবদলের পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন স্বপন।
পরবর্তীতে জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। বর্তমান জেলা যুবদলের ৩সদস্য বিশিষ্ট কমিটিতেও স্বপনের থাকার কথা ছিল কিন্তু দল তাকে মূল্যায়ন করেনি।
কিন্তু বর্তমানে যুবদলের আহবায়ক জেলা বিএনপির সদস্য সচিব পদে আশিয়ান হওয়ায় আবারও জেলা যুবদলের শীর্ষ পদে শহিদুর রহমান স্বপনকে দেখা যাবে বলে অনুমেয় করছে জেলা যুবদলের নেতারা।
এছাড়া জেলা যুবদলে বর্তমানে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব। ছাত্রদলের দায়িত্ব শেষ করে জেলা যুবদলে পর্দাপণ করতে চাচ্ছে সজীব।
তারই ধারাবাহিকতায় জেলা যুবদলের শীর্ষ পদে দেখা যেতে পারে সজীবকে। ইতিমধ্যেই জেলা যুবদলের আহবায়ক পদ নিয়ে অনেকেই জেলা যুবদলের নেতৃত্বে আসতে অভিমত প্রকাশ করছে তাদের মধ্যে জেলা যুবদলের সদস্য সচিবও আহবায়ক পদে আসতে অভিমত প্রকাশ করছে।
এতে অনুমেয় করা যাচ্ছে জেলা যুবদলে এবার রদবদল হতে যাচ্ছে। কিন্তু জেলা যুবদল রাজনীতিতে এখন একটি গুঞ্জন উঠেছে যে জেলা যুবদলের সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহবায়ক কমিটিতে এখন রয়েছে আহবায়ক জেলা বিএনপির নেতৃত্বে চলে গেছে এখন সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহবায়কের পদের রদবদল করে ফের জেলা যুবদলের নেতৃত্বে আসছে।
তবে জেলা যুবদলের নেতৃত্বে আসতে আগ্রহী নেতারা এসব গুঞ্জনে কান না দিয়ে দলের এই আন্দোলনমুখী সময়ে একটি শক্তিশালী কমিটির আশা করছেন।
এছাড়া কমিটিতে তারা এমন নেতৃত্ব চাচ্ছেন যারা দলের এই সময়ে নেতৃত্বে এসে আন্দোলন সংগ্রামে জেলা যুবদলের পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
জেলা যুবদল নেতাদের সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি নিয়ে কেন্দ্রীয় যুবদল নেতাদের জটিল সমীকরণ মিলাতে হচ্ছে। কারণ জেলা যুবদলে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা প্রত্যেকেই যার যার গুণাবলী থেকে যোগ্য।
যার জন্য কেন্দ্রীয় নেতারা চুলচেড়া বিশ্লেষণ করে কাদের হাতে নারায়ণগঞ্জ যুবদলের গুরু দায়িত্ব তুলে দিবে তা নির্ধারণ করছে। এন.এইচ/জেসি


