Logo
Logo
×

রাজনীতি

যাদের দ্বারা ভোট নষ্ট হবে তাদেরকে যুবলীগে দরকার নেই: ভিপি বাদল

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

যাদের দ্বারা ভোট নষ্ট হবে তাদেরকে যুবলীগে দরকার নেই: ভিপি বাদল
Swapno

 

জেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, সমাজের যে ছেলেটা যুবলীগ করলে মরুব্বিরা তাকে বেয়াদাব বলে সে ছেলেদের যুবলীগে প্রয়োজন নেই। যাদের দ্বারা দলের ভোট নষ্ট হবে তাদেরকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে দরকার নেই। আমি ভিপি বাদল দলের জন্য আপনাদের নিয়ে কাজ করতে চাই। দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দলে নেয়ার প্রয়োজন নেই।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবু হাসনাত মো. শহিদ বাদলকে পুনরায় নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে শুকরানা দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার ২৫ ডিসেম্বর  বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ শুকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে গোগনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন।

 

 

এসময় সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার সভাপতির বক্তব্যে বলেন, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিলে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে  নিতে হবে। সেই আমাদের যুবলীগে কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে। তাই এখানে যারা ত্যাগী এবং আওয়ামী পরিবারের আছে তাদেরকে নিয়ে কমিটি গঠন হলে তাহলে দল শক্তিশালী হবে।

 

 

আমরা ভিপি বাদল ভাইয়ের নেতৃত্বে সদর থানা আওয়ামী লীগ শক্তিশালী কমিটি দেয়ার দাবী জানাই। আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ইব্রাহীম মোল্লা বলেন, বিভিন্ন কারনে আমাদের সদর থানা আওয়ামী লীগ, যুবলীগ দুর্বল হয়ে আছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে হলেও প্রবীন নবীন নেতৃত্বের মাধ্যমে এখানে দলকে শক্তিশালী করা প্রয়োজন। ত্যাগী মূল্যায়নের মাধ্যমে এখানে শক্তিশালী কমিটি দেয়ার দাবী জানাই।

 

 

সেই সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। এছাড়া তার কাছে আমি এখানে শক্তিশালী কমিটি দেয়ার দাবী জানাই। কেননা এখানে শক্তিশালী কমিটি না থাকায় সাংগঠনিক ভাবে দল দুর্বল হয়ে যাচ্ছে।  সেই সাথে সকলে ভেদাভেদ ভুলে গিয়ে দলকে শক্তিশালী  তথা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য আমাদের কাজ করতে হবে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার।

 

 

এসময় বক্তব্য রাখেন,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ দুলাল সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান, যুবলীগ নেতা মামুন পাঠান, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব।

 

 

সাধারণ সম্পাদক শাহিন রাজু মেম্বার, এসময় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী নেতা মাসুদ রানা, আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল বাসার বাবু, গোগনগর ইউনিয় যুবলীগের সাধারণ সম্পাদক মো.নূরু শিকদার, যুবলীগ নেতা মুখলেস ,সালাউদ্দিন রানা সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে  মোনাজাত পরিচালনা করেন গোগনগর ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো.ইসমাইল। সঞ্চালনা করেন জেলা যুবলীগের কার্র্যকরী সদস্য আবু সাঈদ শিপলু।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন