Logo
Logo
×

রাজনীতি

দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খল  করা যাবেনা: ভিপি বাদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম

দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খল  করা যাবেনা: ভিপি বাদল
Swapno

 

জেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, সমাজের যে ছেলেটা যুবলীগ করলে মরুব্বিরা তাকে বেয়দাব বলে সে ছেলেদের যুবলীগে প্রয়োজন নেই। যাদের দ্ধারা দলের ভোট নষ্ট হবে তাদেরকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে দরকার নেই। আমি ভিপি বাদল দলের জন্য আপনাদের নিয়ে কাজ করতে চাই। দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না।

 

 

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দলে নেয়ার প্রয়োজন নেই। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবু হাসনাত মো. শহিদ বাদলকে  পুনরায় নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে শুকরানা দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ শুকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে গোগনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার।

 

 

এসময় বক্তব্য রাখেন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ দুলাল সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম বিপ্লব।

 

 

এসময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সাবেক নেতা হারুন উর রশীদ, সদর থানা আওয়ামীলীগ নেতা মাসুদ রানা, আবু তাহের, নূর হোসেন সওদাগর, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল বাসার বাবু, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.নূরু শিকদার, আওয়াী লীগ নেতা মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা কবির হোসেন, ইউপি সদস্য রফিক প্রধান, শাহীন রাজু, কামরুল হাসান পারভেজ, মেম্বার রফিক প্রধান, যুবলীগ নেতা মুখলেস, সালাউদ্দিন রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সোহাগসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

 

আলোচনা শেষে  মোনাজাত পরিচালনা করেন গোগনগর ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো.ইসমাইল। সঞ্চালনা করেন জেলা যুবলীগের কার্যকরী সদস্য আবু সাঈদ শিপলু।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন