Logo
Logo
×

রাজনীতি

মামলায় শঙ্কিত নয় বিএনপি

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

মামলায় শঙ্কিত নয় বিএনপি
Swapno

 

#এই মামলা এখন নেতাকর্মীরা ভয় করেনা : মামুন মাহমুদ
# বিগত ১৫ বছর যাবৎ এমন মামলা হচ্ছে : টিটু
#আমাদের পাঁচস্থরের নেতাকর্মী রয়েছে : খোকা
# আওয়ামী লীগের নতুন কৌশল : রনি

বিএনপি চেয়ারপার্সর বেগম খালেদা জিয়া দূর্নীতির মামলায় প্রায় তিন বছর জেলে থাকার পর বর্তমানে অসুস্থতার কারনে তাকে প্যারলে মুক্তি দেওয়া হয়।

 

 

তবে বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কিন্ত তিনিও মামলার কারণে দেশে আসতে পারছে না। তবে দেশে থাকা সকল নেতাকর্মীদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

 

 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা দলীয় নির্দেশনা অনুযায়ী সকল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে দীর্ঘদিন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা আন্দোলন সংগ্রামে তেমন ভাবে সক্রিয় না থাকলে সাপ্রতিক সময়ে তারা আন্দোলন সংগ্রাম দিয়ে মাঠ গরম রাখার চেষ্টা করছে।

 

 

বিগত দিনে পুলিশি গ্রেফতার এড়াতে ও পুলিশি বাধার কারনে তেমনিভাবে মাঠেই নামতে পারেনি। গোপনে সিমিত সময়ের জন্য প্রোগ্রাম করলেও পুলিশ আসার সাথে সাথে তা পণ্ড হয়ে যেত।

 

 

তবে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের গুলিতে বিএনপির  যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন সে সকল নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশের প্রতিটা জেলাতেই বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ করে এবং দেশের সার্বিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ নানান বিষয় নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

 


বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশেই ধারাবাহিক ভাবে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ।আর এই সকল বিভাগীয় সমাবেশর মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত রয়েছে।

 

 

এ বিভাগীয় সমাবেশের শেষ সমাবেশটি ১০ ডিসেম্বর ঢাকায় হতে যাচ্ছে। আর এই সমাবেশটি সফল করার লক্ষে সারাদেশেই বিএনপি নেতাকর্মীদের মতো নারায়ণগঞ্জেও পিছিয়ে নেই দলীয় নেতাকর্মীরা। এখন থেকেই নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

 

 

তবে নেতাকর্মীদের মধ্যে দুঃখের সংবাদ ইতিমধ্যে এসে গেছে এর কারন হচ্ছে বেশ কয়েকদিনে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি মামলা করা হয়েছে আর এই সকল মামলায় এখন পর্যন্ত ৬শতাধিকেরও  বেশি নেতাকর্মীদের আসামী করা হয়।

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ জানান, এই সরকার যেদিন থেকে ক্ষমতায় আসছে সেদিন থেকেই মামলা হচ্ছে গায়েবী মামলা কত রঙের মামলা কত রকমের মামলার নাম আমরা শুনলাম ও দেখলাম। মামলা নিয়ে আমাদের নেতাকর্মীরা কখনোই শঙ্কিত না।

 

 

আমাদের যে হাজার হাজার নেতাকর্মীদের নামে মামলা আমাদের প্রায় ৪০ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা কিন্ত সভাসমাবেশে আমাদের উপস্থিতি টের পেয়ে দিনের দিন বাড়তেই আছে। মামলা এগুলা রাজনৈতিক মামলা এই মামলা এখন নেতাকর্মীরা ভয় করেনা। আর এই সংগ্রাম যে সংগ্রাম আমরা করছি যে বিষয় নিয়ে আমরা সামনে এগোচ্ছি সংগ্রাম করছি সবই জনসম্পৃক্ত কর্মসূচি।

 

 

যেমন মানুষের ভোটের অধিকার হরন করা হয়েছে। ভোটের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি, তারপরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আমরা আন্দোলন করছি দিন দিন দ্রব্যমূল্য মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে।

 

 

আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে যে বিদ্যুতে এদেশে সয়ংসম্পূর্ন অর্জন করেছে । এখন দেখছি বিদ্যুৎ দিতে পারছেনা লোডশেডিং করছে। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলন করছি, আমরা নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে আন্দোলন করছি। এগুলো সবগুলোই জনসম্পৃক্ত কর্মসূচি।

 

 

এই মামলায় আমাদের নেতাকর্মীরা তো শঙ্কিত নয় বরং তারা তো পরিক্ষিত নেতাকর্মী রাজপথের আর সেই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছে প্রতিদিন আমাদের সমাবেশে নতুন নতুন লোক আমাদের সমাবেশে সমবেত হচ্ছে আমাদের সাথে যুক্ত হচ্ছে।

 

 

১০ তারিখের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ভয় তৈরী করা নেতাকর্মীদের অস্থিরতার মধ্যে রাখা তবে এ সকল মামলা ভেদ করে আগামী ১০ তারিখের সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জ বিএনপি সেই সমাবেশে উপস্থিত থাকবে।

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু জানান, ইনশাআল্লাহ আমরা জানি বর্তমান স্বৈরাচার সরকার এই ধরনের মিথ্যা ভিত্তিহীন মামলা দিবে। আমরা এগুলা মাথায় রেখেই আমরা সমাবেশের প্রস্তুতি নিচ্ছি এবং মোটামোটি ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে আমরা প্রস্তুতি গ্রহন করেছি।

 

 

আমরা জানি এই ধরনের মামলা আমাদের নামে আসতে পারে এগুলা মাথায় রেখেই সামনের দিকে এগিয়ে যাবো। বিগত ১৫ বছর যাবতই এমন মামলা হচ্ছে যেগুলোকে বলে গায়েবী মামলা যে মামলার কোন সাক্ষি নেই প্রমান নেই ইনশাআল্লাহ আরও যদি ১০ মামলা দেওয়া হয় তাহলেও আমাদের ১০ তারিখ সমাবেশ সফল করবো। আমরা সমাবেশকে মহা সমাবেশ করার চিন্তা ভাবনা করায় সরকার এই মূহুর্তে আমাদের নামে গায়েবী মামলা করেছে।

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির  যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা জানান, না এই মামলায় আমরা শঙ্কিত না এটা আমাদের ১৪ বছরের অভিজ্ঞতা। ১৪ বছরের তিক্ত অভিজ্ঞতা এগুলা মামলা আরও ৬ হাজারের নামে হোক আরও কিছু হোক এতে ঐ সমাবেশে কিছু আসে যায় না।

 

 

যথাযত সময়ে এই সমাবেশ পালিত হবে ইনশাআল্লাহ। এই মামলা করা আমরা ঘরে থাকতে পারবো না আমাদের এরেস্ট করার চেষ্টা করবো তখন আমরা ভাইঙ্গা পরবো নেতৃত্ব শুন্য হইবো এরকম করার কোন কারন নাই।

 

 

আমাদের প্রথমস্থর, দ্বিতীয়স্থর, তৃতীয় স্থর, চতুর্থ স্থর, পঞ্চম স্থর পর্যন্ত নেতৃত্ব আছে। জেলে ঢুকে গেলেও ঢাকা যাওয়ার সম্পর্কে আন্দোলন সংগ্রামে কোন ধরনের ঘাটতি থাকবে না। আগামী ১০ তারিখ সমাবেশ শতভাগ সাকসেস হবে।

 

 

এ বিষয়ে সোঁনারগা উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, এই মামলায় আমরা কিসের ভয় পাবো। এই অবৈধ সরকারের অবৈধ মামলায় কিসের শঙ্কিত থাকবো।

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, ৬শত নেতাকর্মীদের নামে মামলা করেছে এটাতো নরমাল বিষয়। আপনারা জানেন আমাদের তৃনমূল নেতাকর্মীরা অত্যন্ত শক্তিশালী।

 

 

কারন তৃনমূল নেতাকর্মী থেকে শুরু করে সব নেতাকর্মীরাই জেল খেটেছে মিথ্যা মামলা বা গুমের শিকার হয়েছে এখন আর তারা এই সকল মামলা আর ভয় পায় না।

 

 

তাদের কথা হচ্ছে ১০ তারিখ জনসমাবেশে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সমাবেশের ডাক দিয়েছেন সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জের নেতাকর্মীরাও উজ্জীবিত। আর সেই সমাবেশকে সফল করার জন্য সকল ধরনের প্রস্তুতি নারায়ণঞ্জের নেতাকর্মীরা নিয়েছেন।

 

 

ইতিমধ্যে সিনিয়র নেতাকর্মী থেকে তৃনমূল নেতাকর্মী বেশি উজ্জীবিত এই সমাবেশকে সফল করার লক্ষে তারাই কাজ করছে। হঠাৎ করেই আমাদের নামে মামলা এর কারন হচ্ছে সাধারণ মানুষ নেতাকর্মীদের সাথে সমাবেশে অংশগ্রহন করতে না পারে এবং সমাবেশ যাতে সফল না হতে পারে এজন্য ভোটার বিহীন সরকার খুনি হাসিনা ইতিপূর্বে অনেক সমাবেশেই নেতাকর্মীদের নামে মামলা করে সমাবেশ বানচাল করার চেষ্টা করেছে।

 

 

এই মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে এই সমাবেশ যাতে সম্পূর্ন করতে না পারে এজন্য আওয়ামী লীগ বিভিন্ন কৌশল হাতে নিয়েছে।

 

 

আমরা ১০০% আশাবাদী যারা মামলা খেয়েছেন তারা আরও বেশি উজ্জীবিত হয়েছেন। নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের সাংগঠনিক ভাবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ পাশাপশি সাধারণ মানুষকে নিয়ে যথাসময়ে আমরা এই সমাবেশে যোগদান করবো।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন