Logo
Logo
×

রাজনীতি

সদর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৯:৩৬ পিএম

সদর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা
Swapno

 

পুলিশের উপর ককটেল বিস্ফোরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় প্রায় ১০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৯ শে নভেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ সদর থানার এস.আই ফেরদৌস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

 

 

মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৭০ থেকে ৮০ জন বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গতকাল সোমবার রাত ১২টায় নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়ায় বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলো।

 

 

এ সময় সেখানে পুলিশ গেলে, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পাল্টা জবাবে পুলিশও বিএনপি নেতাকর্মীদের দিকে ৮ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

 

 

এক পর্যায়ে চার বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে তাদের কাছ থেকে অ-বিস্ফোরিত ককটেলের অংশ, লোহার রড এবং কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।

 

 

এ মামলায় বিএনপির যে সকল নেতাকর্মীদের নাম প্রকাশ করেছে পুলিশ তারা হলেন- মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা ফারুক, রাফিউদ্দিন রিয়াদ, আনোয়ার, আব্দুল হামিদ ভাষানী, জুলহাস, আনোয়ার, নূরে হামিদ ও মাসুম।

 

 

এছাড়া, অজ্ঞাত আরো ৭০-৮০  জনের নাম এ মামলায় আছে বলে জানা গেছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন