Logo
Logo
×

রাজনীতি

দলের দুঃসময়ে মহানগর যুবদেলের ঝান্ডা ধরলেন সাগর প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

দলের দুঃসময়ে মহানগর যুবদেলের ঝান্ডা ধরলেন সাগর প্রধান
Swapno

 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নুরুল ইসলাম নয়নের গ্রেফতারের প্রতিবাদে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধানের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

 

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর দেওভোগ এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের আহবায়ক এবং সদস্য সচিবকে দেখা না গেলেও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান সকল হামলা মামলার ভয়কে দূরে সড়িয়ে দলের এই দুঃসময়ে মহানগর যুবদলের ঝান্ডা ধরে মহানগর যুবদলের পক্ষে বিক্ষোভ মিছিলটি সফল করেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু এবং নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। সেই সাথে চলমান হামলা মামলা করে এবং নেতাকর্মীদের গ্রেফতার করে আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে ঘিরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ঠেকানো যাবে না বলে বক্তব্য প্রদান করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মুসা, সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,  সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সদস্য মনজুর হোসেন, তৈয়ব হোসেন, দুলাল হোসেন ও পরশ মাহমুদ সহ মহানগর যুবদলের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন