Logo
Logo
×

রাজনীতি

কৌশলী ভূমিকায় জাতীয় পার্টি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

কৌশলী ভূমিকায় জাতীয় পার্টি
Swapno

 

# শান্তির রাজনীতি বিশ্বাস করি আমরা : এমপি লিয়াকত হোসেন খোকা
# বিএনপির উল্টোপাল্টা কথা মেনে নেবেনা সরকার : পারভীন ওসমান

 

আগামী ১০  ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে ঘিরে সারাদেশের রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণ সমাবেশকে ঘিরে বিএনপিকে যেন কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিক বিবেচনা করে মাঠে থাকবেন ক্ষমতাসীনদল আওয়ামীলীগ।

 

 

তবে ক্ষমতাসীনদল আওয়ামীলীগের অন্যতম শরীক দল জাতীয় পার্টি বিএনপির এই সমাবেশকে নিয়ে কৌশলী ভূমিকায় রয়েছে। আর এই গণসমাবেশকে ঘিরে জাতীয় পার্টি নেতারা কোন রকম মন্তব্যও করছে না।

 

 

তবে বিএনপির সমাবেশকে ঘিরে সারাদেশেই একটি গুঞ্জন চলমান রয়েছে সমাবেশের দিন আওয়ামীলীগ বিএনপি সরাসরি অবস্থানের নিয়ে একটি বড় ধরণের সংঘাত হতে পাওে আশঙ্কা করছেন অনেকে। এতে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি কোন পথে অবস্থান নিবে এটা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলমান রয়েছে।

 

 

সূত্র বলছে, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে আওয়ামীলীগ বিএনপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে সমাবেশের আগেই দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সমাবেশকে ঘিরে আওয়ামীলীগ বিএনপি উভয়ই কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তবে আওয়ামীলীগও প্রস্তুতি নিচ্ছে বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সেদিন মাঠে থাকার জন্য।

 

 

তবে আওয়ামীলীগের শরীক দল জাতীয় পার্টি এখনো নীরব ভূমিকা পালন করছে। পাশাপাশি ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে কোন রকম মন্তব্য করছে জাতীয় পার্টি থেকে এতে জাতীয় পার্টির বর্তমান অবস্থান ক্ষমতাসীনদের সাথেই রয়েছে নাকি বিরোধীদলের সাথে এ বিষয়ে স্পষ্ট না।

 

 

তবে জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার ভাষ্যমতে জানা গেছে, জাতীয় পার্টি কোন সন্ত্রাসী কর্মকান্ড অরাজকতা হামলা মামলার মধ্যে নেই। তবে দেশে অরাজকতা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হতে না হতে পারে সে ব্যাপারে জাতীয় পার্টি সহাযোগীতা করবে।

 

 

কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে এই সমাবেশকে ঘিরে কোন রকম প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে না। যার ফলে জাতীয় পার্টির অবস্থান এখন কোন দিকে রয়েছে সেটা নিয়েও চলছে নানা ধরণের গুঞ্জন।

 

 

ইতিমধ্যেই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন যে, ১০ ডিসেম্বর আওয়ামীলীগ প্রতিটি পাড়া মহাল্লায় পাহাড়া দিবে। এতে রাজনৈতিক বোদ্ধামহল অনুমেয় করছে, জাতীয় পার্টি ১০ ডিসেম্বর পর্যন্ত নীরব ভূমিকায় থাকবে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি উপর নির্ভর করেই জাতীয় পার্টি জেগে উঠতে পারে।

 

 

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জানান, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল তাই জাতীয় পার্টি শান্তির রাজনীতি বিশ্বাস করে। তাই জাতীয় পার্টি হামলা-মামলা সন্ত্রাসী নৈরাজ্যের রাজনীতি বিশ্বাস করে না। জনগণ যাতে কোন কষ্ট না পায় সেদিকে সজাগ জাতীয় পার্টি। মানুষের ভালোবাসার রাজনীতি করে জাতীয় পার্টি। কোন ধরণের অরাজকতা তৈরিতে বিশ্বাস করেনা আমাদের দল।

 

 

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান জানান, স্বাধীন দেশ সব দল থাকবে কথা বলবে আমার এই নিয়ে কিছু বলার নাই। বিএনপির প্রয়োজন বিএনপি আন্দোলন করবে বর্তমান আওয়ামীলীগ সরকার মহাজোটকে নিয়ে সরকার গঠন করেছে এরাও থাকবে। তবে সমাবেশ ডেকে সমাবশে যদি বিএনপি উল্টো পাল্টা কথা বলে সরকারও মেনে নিবে না।

 

 

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু জানান, এটা বিএনপির কর্মসূচী বিএনপি করবে আমাদের কোন নির্দেশ আশে নাই।

 

 

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল জানান, জাতীয় পার্টি সবসময় অরাজকতার বিরুদ্ধে সবসময়ই দেশে শান্তি এবং সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হোক এটা জাতীয় পার্টি কামনা করে। আর দেশে অরাজকতা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে জাতীয় পার্টি সরকারকে সহযোগীতে করবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন