আবারও মহানগর যুবদলের গুরু দায়িত্ব পালন করলেন সাগর প্রধান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:২৯ পিএম
ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যর্থে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং পথসভা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান। এই লিফলেট বিতরণ পথসভা করার মাধ্যমে দলের এই দুঃসময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গুরু দায়িত্ব পালন করলেন সাগর প্রধান। কারণ বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলা গ্রেফতার এড়াতে ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে ঢাকামুখী হয়ে গিয়েছেন। কিন্তু সাগর প্রধান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক এবং সদস্য সচিবের অবর্তমানে পুলিশের ভয়কে তটস্থ করে স্বশরীরে লিফলেট বিতরণ এবং পথসভা করে মহানগর যুবদলের গুরু দায়িত্ব পালন করে আবারও মহানগর যুবদলের মান রক্ষা করলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে নীট কনসার্ন থেকে পাঠানটুলী স্টান্ড হয়ে পাঠানটুলী গোরস্থান পর্যন্ত লিফট বিতরণ পথ সভা অনুষ্ঠিত হয়। এই পথ সভায় ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় মহাসমাবেশে যোগদানের জন্য সাধারণ মানুষ, পথচারী,ব্যবসায়ী, শ্রমিক সকল শ্রেণীর লোকেদের উদ্বুদ্ধ করা হয়। কিন্তু মহানগর যুবদলের আহবায়ক এবং সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত না করায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের উদ্যেগে এই পথসভা লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এর আগেও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নের গ্রেফতারের প্রতিবাদেও মহানগর যুবদলের পক্ষ থেকে এই সাগর প্রধানই প্রতিবাদ সভা করেন। কারণ মহানগর যুবদলের আহবায়ক মন্তু এবং সদস্য সচিব সজল মামলা খাওয়ার পর থেকেই মহানগর যুবদলের রাজনীতি থেকে নিশক্রিয় হয়ে পড়েন। এরপর থেকেই সাগর প্রধান নিজস্ব উদ্যোগে মহানগর যুবদলের ঝান্ডা ধরে মহানগর যুবদলের একের পর এক গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মুসা, বন্দর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সম্রাট হাসান সুজন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, তৈয়ব হোসেন, দুলাল হোসেন,পরশ মাহমুদ, জাকির হোসেন, মো: মাসুদ,হুমায়ন কবির, শোয়েবসহ মহানগর যুবদলের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


