Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের কথা আর শুনবেন না আ’লীগ নেতা জসীম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৬:২১ পিএম

শামীম ওসমানের কথা আর শুনবেন না আ’লীগ নেতা জসীম
Swapno

 

# বিএনপির লোকেরা জাগছে, আওয়ামীলীগের লোকেরা ডুবছে

 

আগামী ১০ তারিখ বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ রুখে দিতে সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আর তার এই নির্দেশনার পর সারাদেশেই আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়েছেন।

 

 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীরা পাড়া মহল্লায় একত্রিত হয়ে বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রস্তুতি গ্রহন করার ঘোষনা দিয়েছেন। সেই লক্ষে পিছিয়ে নেই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কুতুবপুরের চিতাশাল এলাকায় এক প্রস্তুতির সভার আয়োজন করা হয়।

 

 

বিএনপির সমাবেশ ঠেকাতে এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষনা দেন প্রস্তুতি সভায় আগত নেতাকর্মীরা। তবে সবার শেষে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন যিনি বরাবরের মতোনই বিতর্কিত কথাবার্তার মাধ্যমে নিজেকে আলোচনায় রাখতে নিজেকে অনেকটা স্বাচ্ছ্যন্দ্যবোধ মনে করেন এর ব্যতিক্রম আজকেও ঘটেনি।

 

 

এবার তিনি সরাসরি নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসামনের কথা না শোনার ঘোষনা দিলেন। জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আগামী ১০ তারিখ কোন ভাবেই বিএনপি নেতাকর্মীদের ঢাকায় যেতে দেওয়া হবে না। তাদের পথ আটকে দেওয়া হবে।

 

 

বিএনপির এই চোখ রাঙ্গানী আমরা আর শামীম ওসমানের কথা শুনতে রাজি না বিএনপি নেতাকর্মীরা ব্যবসা বানিজ্য করে জাগছে আমরা আওয়ামী লীগ নেতারা আরও ডাবছি। আমরা শামীম ওসমানকে বলবো যদি হয় আমাদের নিয়া রাজনৈতি করেন না হয় আমাদের বাদ দিয়া দেন।একটা বিএনপি এলাকায় থাকতে দিমু না।

 

 

শুধু তাই নয় প্রস্তুতি শেষ হতে না হতেই তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হাতাহাতির মতো ঘটনা ঘটে।এমন একটি সভায় এই ধরনের ঘটনা ঘটায় অনেক নেতাকর্মীই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার এমন ঘটনায় অনেকেই মনে করে তারা বিএনপির নৈরাজ্য ঠেকাবে তারা নিজেরাই তো নিজেদেরকে নিয়ন্ত্রনে রাখতে পারে না।

 

 

উক্ত প্রস্তুতি মূলক সভায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন ৪,৫,ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান হক।

 

 

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন রোকন, আওয়ামী লীগ নেতা লিটন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মালেক, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, কুতুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন