ঢাকার মাঠে নারায়ণঞ্জ মহানগর বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ পিএম
আগামী কালের ঢাকা বিভাগীয় মহা সমাবেশকে সফল করার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একদিন আগের রাতেই ঢাকার সমাবেশ স্থল সায়েদাবাদ গোলাবাগ মাঠে অবস্থান করছেন। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ সেখানে অবস্থান করে তা নিশ্চিত করেন।
এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন জানান, আমরা আগে থেকেই বলে আসছি সরকার শত বাধা দিয়ে ঢাকার মহা সমাবেশ বাঞ্চাল করতে পারবে না। তারা আমাদের শির্ষ নেতাদের গ্রেপ্তার করে ভুল পথ বেছে নিয়েছে। সকল নাটকীয়তার শেষে আমরা কালকের সমাবেশ সফল করার জন্য আগের দিন রাতেই মহানগর বিএনপি গোলাপবাগ মাঠে অবস্থান করছি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ একাধিক নেতৃবৃন্দ।


