Logo
Logo
×

রাজনীতি

ঢাকার সমাবেশে চমক দেখাবে না.গঞ্জ বিএনপি

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

ঢাকার সমাবেশে চমক দেখাবে না.গঞ্জ বিএনপি
Swapno

 

# আগের রাতে না.গঞ্জ নেতা কর্মীদের অবস্থান
# নারায়ণগঞ্জ বিএনপি সবচেয়ে বেশি ভুমিকা রাখবে : গিয়াস উদ্দিন
#  মানুষ এসে আগের রাতেই মাঠ ভরে গেছে :  মামুন

 

বছরজুড়ে নানা ঘটনায় আলোচনায় আসে রাজধানী লাগোয়া এই নারায়ণগঞ্জ জেলার নাম। সেই নারায়ণগঞ্জ এখন সরগরম ১০ই ডিসেম্বর বিএনপি’র মহাসমাবেশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এছাড়া বিএনপিতে প্রতিহত করার জন্য গতকাল নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগও মাঠে নেমেছে। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আর বিএনপি’র প্রতিবাদী কর্মসূচিতে মুখরিত নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন।

 

 

এদিকে সকল নাটকীয়তার পর জল্পনা কল্পনা শেষে ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপি সমাবেশ করার অনুমোদন পান। অনুমোদান পাওয়ার পর পরই নারায়ণগঞ্জের বিএনপি নেতা কর্মীরা ঢাকার সমাবেশকে বাস্তবায়নের জন্য নারয়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি সেখানে অবস্থান করেন।

 

 

সেই সাথে জেলা মহানগর বিএনপির নেতা কর্মীরা কোথায় থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করবে তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মীদের বার্তা দিচ্ছে। এই সমাবেশকে সফল করার জন্য নারায়ণগঞ্জ বিএনপি এর আগে একাধিকবার প্রস্তুতি সভা করেছে। বিশেষ করে আজকের সমাবেশকে বাস্তবায়ন করার জন্য জেলা মহানগর শীর্ষ পর্যায়ের নেতারা ঢাকার মাঠে রয়েছেন।

 

 

দলীয় সূত্র বলছে, বিএনপি ১৫ দিন আগে নয়া পল্টনে সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেন। পরে ঢাকা পুলিশ কমিশনার ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে অনুমোদন দিলেও গতকাল পর্যন্ত পল্টনে অনর ছিলেন বিএনপি। সব শেষ ভেন্যু জটিলতা কাটিয়ে গোলাপবাগ মাঠে তারা অনুমোদন পেয়ে সেখানে সমাবেশ করার সিদ্ধান্তে পৌছান। আজ এই মাঠে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

 

অপর দিকে বিএনপির এই সমাবেশ বাঞ্চাল করার জন্য সরকার নানা ভাবে বাধা সৃষ্টি করেন বলে দাবী বিএনপি নেতাদের। গত বুধবার দুপরের পরে নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিলে প্রশাসন তাদের ছত্রভঙ্গ করে দেন। এক পর্যায়ে ওই দিন বিএনপি নেতাকর্মী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

তখন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ একাধিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হন। এছাড়া গত দুই দিনে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার আগে যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজবি সহ একঝাক নেতা কর্মী গ্রেপ্তার হন।

 

 

রাজনৈতিক বোদ্ধমহলের মতে দীর্ঘ দিন পর ঢাকার বিএনপি মহা সমাবেশ করছে। ঢাকার নিকটতম জেলা নারায়ণগঞ্জ হওয়ায় এই সমাবেশে তাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখার একটি সুযোগ এসেছে। নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি সেখানে অগ্রনী ভুৃমিকা রাখার জন্য তারাই আগে থেকেই ঢাকায় অবস্থান করছে।

 

 

সেই সাথে নেতা কর্মীদেরকে মিছিলের পর মিছিল নিয়ে গতকাল রাত থেকে মাঠে যোগদান করছে। তাদের সাথে মানুষও অবস্থান করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপিও চমক সৃষ্টি করছেন। শীতকে উপেক্ষা করে আগের রাতে তারা মাঠে অবস্থান করে রেকর্ড তৈরী করছেন।

 

 

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে ইতোমধ্যে নারায়ণগঞ্জ থেকে কয়েক হাজার নেতা কর্মী গোলাপবাগ মাঠে অবস্থান করছেন। ইতোমধ্যে বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান দিপু যোগদান করেন।

 

 

এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, সদস্য লুৎফুর রহমান খোকা,  মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন, বিএনপি নেতা ইকবাল সহ কয়েক শত নেতা কর্মী ঢাকায় অবস্থান করছেন।

 

 

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন, ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি লক্ষাধিক নেতা কর্মী নিয়ে সবেচেয়ে বেশি ভুমিকা রাখবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা রেখেছে। এখনও রাখবে। তারই ধারাবাহিকতায় আমাদের নারায়ণগঞ্জ বিএনপি আগের দিন রাত থেকেই গোলাপবাগ মাঠে অবস্তান করছে।

 

 

জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এ সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। যার প্রমাণ বিভাগীয় মহাসমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ মাঠে নেমেছে। গণতন্ত্র পুনরুদ্ধার হলে দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা পাবে।

 

 

বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, তারেক রহমান দেশে ফিরবে, জণগণের ভোটের অধিকার রক্ষা হবে। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১০ ডিসেম্বরের সমাবেশকে সাফল্য মন্ডিত করবো। নারায়ণগঞ্জ বিএনপি সবেচেয়ে বেশি আজকের মহা সমাবেশে ভুমিকা রাখবে। আর এজন্য আগের দিন রাত থেকে ঢাকার সমাবেশকে বাস্তবায়ন করার জন্য ঢাকার গোলাপবাগ মাঠে অবস্থান করছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

 

 

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য মানুষ এবার মরন কামড় দিয়ে মাঠে নেমেছে। সরকার সমাবেশকে বাঞ্চাল করার জন্য অনেক বাধা সৃষ্টি করলেও তাদের সেই বাধা জনগণ কর্ণপাত করেন নাই।

 

 

তাই স্বত:স্ফূর্ত ভাবে মানুষ আগের দিন রাত থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ করে ফেলছে। একই সাথে মাঠের বাহিরের রাস্তাও মানুষের ভরপুর হয়ে গেছে। কেননা জনগন এখন আর সরকারকে দেখতে চায় না। এই সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সবচেয়ে বেশি ভুমিকা পালন করবে।

 

 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন জানান, কালকের ১০ই ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করছে। সেই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অর্ধলক্ষ লোক নিয়ে ঢাকার সমাবেশে যোগদান করবে।

 

 

ইতোমধ্যে আমরা মহানগর শীর্ষ নেতারা ঢাকার সমাবেশ স্থল গোলাপবাগ মাঠে অবস্থান করছি। একই সাথে মানুষে লোকারণ্য হয়ে মাঠ ভরপুর হয়ে বাহিরের রাস্তা গুলোও ভরে গেছে। এর আগে আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতিমূলক সভা, লিফলেট বিতরণ ও মাইকিং করেছি।

 

 

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ মাঠে নেমেছে। এই সামবেশে মানুষের সমুদ্র হবে। এই সামবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সবচেয়ে বেশি ভুমি রাখবে। সেই সাথে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল আলমগীর, যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজবি সহ গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবী জানাই।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন