১০ তারিখ কার নেতৃত্বে দেশ চলে আমরা দেখতে চাই : আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আগামীকাল ১০ ডিসেম্বরকে সামনে রেখে আসুন দশ তারিখে খেলা হবে। কার নেতৃত্বে দেশ চলে আমরা দেখতে চাই। তারা বলে তাদের নেতৃত্বে নাকি দেশ চলবে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যেন গণতন্ত্রকে নস্যাৎ না করতে পারে সে লক্ষ্যে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে যুবলীগের বিক্ষোভ মিছিল শেষে শহরের ২ নং রেলগেট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে। আমরা তাদের ধিক্কার জানাতে চাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আজ তারা জামাতদের নিয়ে গণতন্ত্রকে নষ্ট করার পায়তারা করছে।
আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। আজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাই আজ আমরা প্রতিবাদ মিছিল করেছি। তিনি আরো বলেন, অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। আসুন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে শেখ হাসিানা আবারও ক্ষমতায় আসলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
যারা পার্টি অফিসে পেট্রোল বোমা রেখেছিল তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে হাত সহিংসতা করবে সে হাত ভেঙে দেয়া হবে। সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, মহানগরের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, শামীম খা, আবেদ হোসেন, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন সুমন, নুরুন্নাহার সন্ধ্যা, লিটন প্রমুখ।
এস.এ/জেসি


