বিএনপিকে এড. খোকন সাহা ‘না.গঞ্জে জ্বালাও পোড়াও করবেন না’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৬:২৪ পিএম
ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জ জুড়ে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা জুড়ে এমনটাই দেখা গেছে। বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনে এসে জরো হতে থাকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে একটি বিশাল মিছিল বঙ্গবন্ধু সড়ক হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেয়।
মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর শত শত নেতাকর্মীরা অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এড. হান্নান আহমেদ দুলাল, মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, নাজমুল আলম সজল, আব্দুল করিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানি, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুজিত সরকার, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জুয়েল হোসেন প্রমুখ।
এসময় বিএনপিকে হুশিয়ারি দিয়ে এড. খোকন সাহা বলেন, আমরা পরিস্কার ভাবে বলতে চাই, আগামী ২০২৪ সালে আপনারা (বিএনপি) নির্বাচনে আসেন। ওই ২০১৪ সালের মতো নারায়ণগঞ্জে জ্বালাও পোড়াও করবেন না। আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে গত ৭দিন যাবৎ আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিলো। আগামীতেও থাকবে।
ভিপি বাদল বলেন, আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমাদের আজকের কর্মসূচি আমরা পালন করেছি। আমরা সবাই শান্তির পক্ষে। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ। আপনাদের সাথে আমি আছি, থাকবো। আমরা সবাই বাচঁলে এক সাথে বাচঁবো। মরলেও এক সাথে মরবো।
এ সময় উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে দিতে থাকেন। এবং আজকের এই অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘটে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর, ফতুল্লাসহ বহু স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির যে কোন নাশকতা এড়াতে অবস্থান কর্মসূচি পালন করে।
এস.এ/জেসি


