Logo
Logo
×

রাজনীতি

দশ ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ জিতেনি এবং বিএনপিও হারেনি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

দশ ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ জিতেনি এবং বিএনপিও হারেনি
Swapno

 

ঢাকা গোলাপবাগের মাঠ উপচে আশপাশের রাস্তাঘাটও লোকে লোকারণ্য হয়ে উঠেছিল ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহা সমাবেশকে কেন্দ্র করে। ৯ ডিসেম্বর রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সল্পখ্যাত এ মাঠটি। শীতের রাতে সে মাঠেই অবস্থান করে বিএনপির লক্ষাধিক নেতা, কর্মী, সমর্থকও জনগণ।

 

 

জনতার এ ভীড়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সমাবেশস্থলে দেখা গেছে, জেলা বিএনপি আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা দিপু ভুইয়া, মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ এ জেলার অর্ধ শতাধিক নেতাকে।

 

 

কর্মী-সমর্থকদের সঙ্গে তারাও রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। ঢাকা-নারায়ণগঞ্জের জায়গায় জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ও মহড়া এবং পথে পথে পুলিশের চেকপোষ্ট ও তল্লাশী সত্বেও নারায়ণগঞ্জ থেকে ঢাকামূখী জনতার এ স্রোত থামাতে পারেনি কেউ।

 

 

রাজনৈতিক মহলের মতে, আওয়ামী লীগ চেয়েছিল, বিএনপি যেন ঢাকাতে বড় সমাবেশ করতে না পারে। বিএনপি চেয়েছিল, আরও বড় জায়গায় আরও বেশী মানুষের সমাগম করতে। মোবাইল ফোন কোম্পানীদের  হিসেব মতে, শুক্রবার বিকেলে ঢাকা শহরে সাত লাখ বহিরাগত সিম সক্রিয় ছিল। এর অধিকাংশই যে বিএনপি নেতা-কর্মীদের তা বলাই বাহুল্য।

 

 

নয়াপল্টনে সমাবেশ করতে দিলে এবং সরকারী দল ও পুলিশের বাঁধা না থাকলে হয়তো আরও এক-দেড়  লাখ লোকের সমাগম বেশী হতো। কিন্তু বিএনপি দেশবাসীকে যে মেসেজ দিতে চেয়েছিল, তা দিয়ে ফেলেছে। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি হারেনি এবং আওয়ামী লীগও জিতেনি।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন