Logo
Logo
×

রাজনীতি

বোমাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব : এড.দিপু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

বোমাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব : এড.দিপু
Swapno

 

বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিলটি বের করা হয়।

 

 

এসময় মিছিলে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাবেক সহ-সভাপতি আদিনাথ বসু, সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা।

 

 

মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরমান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ, মহানগর কৃষক লীগের আহবায়ক শাহ-জামাল খোকন সহ প্রমুখ।

 

 

এসময় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু বলেন, বিএনপি আন্দোলনের নামে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস করেছে, শতশত মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং আজকে ১০ই ডিসেম্বর তাদের সমাবেশকে কেন্দ্র করে চারদিন যাবৎ তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে এবং পুলিশের উপর হামলা করেছে।

 

 

যে সকল পুলিশ বিএনপির বোমা বাজদের হামলায় আহত হয়েছে তাদের প্রতি আমরা সমমর্মিত প্রকাশ করছি, পাশাপাশি পুলিশ অত্যন্ত কঠিন ও কঠোর ভাবে জনগণের জানমালের রক্ষার জন্যে দায়িত্ব পালন করেছে। একটি রাজনৈতিক দলের অফিসে কি পরিমাণ বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে, গতকাল বাসে হামলা করেছে, বাস পুড়িয়ে দিয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

 

বাংলাদেশ আওয়ামীলীগ গণতান্ত্রিক দল, গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুবর্ণ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করে যাবো। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য।

 

 

রাজনৈতিক দল ও গণতন্ত্র দল হিসেবে যদি কেউ সন্ত্রাস করে, যদি কেউ বাসে বোমা মারে, নিরিহ মানুষের উপর আক্রমণ করে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করে ও মানুষের জানমালের উপর হামলা করে আমরা গণতান্ত্রিক দল হিসেবে নারায়ণগঞ্জের জনগণকে নিয়ে সেই বোমাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সচেতন ভাবে ও গণতান্ত্রিক ভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন