Logo
Logo
×

রাজনীতি

বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে ঢাকার রাজপথে মহানগর বিএনপি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে ঢাকার রাজপথে মহানগর বিএনপি
Swapno



১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেন।

 

 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১০ টায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশার নেতৃত্বে ঢাকাস্থ গোলাপবাগ মাঠে সমাবেশস্থলে তারা যোগদান করেন।

 

 

এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দরা, দলের পক্ষে সরকার বিরোধী শ্লোগান দিয়ে গোলাপবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থালে যোগদান করেন।

 

 

এসময়ে আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর বিএনপি নেতা হান্নান সরকার, সাফী আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সম্পাদক আব্দুল হাসিব, আলতাব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন