Logo
Logo
×

রাজনীতি

মুকুলের নেতৃত্বে ঢাকা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

মুকুলের নেতৃত্বে ঢাকা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ
Swapno

 

সকল ষড়যন্ত্র ও হামলা এবং মামলা উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল সমর্থিত নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি নেতৃবৃন্দ বিপুল পরিমান নেতাকর্মী নিয়ে ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদান করেছে।

 

 

গত শনিবার (১০) ডিসেম্বর সকাল ৮টায় মহানগর ও বন্দর থানা বিএনপি নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট দিয়ে খন্ড খন্ড ভাবে ঢাকার গোপীবাগ স্টেডিয়ামের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ত্যাগ করে।

 

 

মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল নেতৃত্বে বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুর সবুর খান সেন্টু, আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, এডঃ আনিছ, আলহাজ্ব হান্নান সরকার।

 

 

মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, ফারুক চৌধূরী, নেসার উদ্দিন, আল মামুন, জাকির, জাহাঙ্গীর, সোহেল, বাদল, সহিদ মেম্বার, আমির হামজা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, হাবিব মেম্বার, পীর মোহাম্মদ রতন, স্বপনসহ কয়েক হাজার বিএনপি নেতা কর্মী।

 

 

বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষে মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেছেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি নেতাকর্মীরা শত বাধা অতিক্রম করে পিছু না হটে অত্যন্ত সাহসিকতার সাথে এগিয়ে এসে বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করেছে।

 

 

নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি কয়েক হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্বলিত  ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় নারায়ণগঞ্জ ত্যাগ করে। বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য বিএনপি সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন