Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সাগর প্রধানের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০১:০২ এএম

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সাগর প্রধানের বিক্ষোভ মিছিল
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ গ্রেপ্তার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুুর ৩ টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির অসংখ্য নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


বিক্ষোভ সমাবেশে বক্তব্যে সাগর প্রধান বলেন, কেন্দ্রীয় বিএনপির নেতারা সহ গ্রেফতারকৃত সকল কর্মীদের দ্রুত মুক্তি দাবী করেন। তিনি বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায়। তারেক রহমানকে ভয়। এজন্য বিএনপির কোনো কর্মসূচি আসলেই নেতাকর্মীদের গ্রেফতার সহ মানসিকভাবে নির্যাতন নীপিড়ন চালিয়ে থাকে। এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ পাবে না। তার পতন ঘণ্টা বেজে গেছে।


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মুসা, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক তান্না, মহানগর যুব দলনেতা জাকির হোসেন, হুমায়ুন কবির, মোহাম্মদ রুবেল, দুলাল হোসেন, রেদওয়ান হোসেন, মোহাম্মদ রাজু, মোঃ হারুনুর রশিদ, মোঃ শামীম হোসেন ও মোহাম্মদ রিজন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন