Logo
Logo
×

রাজনীতি

৪০ হাজার পুলিশ নামিয়েও সমাবেশ  নষ্ট করতে পারেনি : সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

৪০ হাজার পুলিশ নামিয়েও সমাবেশ  নষ্ট করতে পারেনি : সাখাওয়াত
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত  হোসেন খান বলেছেন, বর্তমানে দেশে চরম দুঃশাসন চলছে। নিত্যপন্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই সরকারের এমপি-মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করার কারনে এদেশে ডলারের সংকট দেখা দিযেছে। আজ জনগনের চোখ অন্য দিকে নেয়ার জন্য বিরোধী দলের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে। আমাদের ঢাকা বিভাগীয় সমাবেশ বাঞ্চাল করার জন্য উঠে পরে লেগেছিলো। আমাদের দলের মহাসচিবসহ আমাদের নারায়ণগঞ্জের রনিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই সভা থেকে বিএনপির সকলের মুক্তির দাবি জানাচ্ছি।

 

গতকাল দুপুরে শহরের হোসিয়ারি সমিতির সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয়ে পুলিশি অভিযান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তিনি আরও বলেন, সরকারি দল সারা বাংলাদেশে অস্ত্র নিয়ে মহরা দিয়ে আমাদের সমাবেশ নষ্ট করতে চেয়েছিলো, তবে তার পরেও আমাদের সমাবেশে লাখ লাখ লোক সমাবেত হয়েছিলো। এই একটি সমাবেশকে তারা সহ্য করতে পারে না।

 

ঢাকায় তারা ৪০ হাজার পুলিশ নামিয়েছিলো সমাবেশ নষ্ট করার জন্য, কিন্তু সেটা তারা করতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এইচ মামুন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতাকর্মীরা।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন