Logo
Logo
×

রাজনীতি

ঢিমেতালে জাতীয় পার্টি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

ঢিমেতালে জাতীয় পার্টি
Swapno

 

# আ’লীগ বিএনপি খেলছে আমরা গোল দেওয়ার চেষ্টায় আছি : সানু
#  কেন্দ্রীয় কর্মসূচি না থাকায় চুপ আছি : ইকবাল

 

ঢাকাতে বিএনপির বিভাগীয় সমাবেশকে  কেন্দ্র করে সারাদেশে মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে। রাজনৈতিক দলগুলো তার থেকে পিছিয়ে নেই নারায়ণগঞ্জের আওয়ামীলীগ। তবে ঝিমিয়ে পড়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পাটি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির গঠনের পর থেকেই কর্মসূচিহীন হয়ে পড়েছে তারা। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের রাজপথে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে রাজপথ দখল করে রাখলেও ছিলো না জাতীয় পার্টির। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির এমপি হিসাবে সোনারগাঁ এলাকায় কিছুটা সজাগ থাকলেও রাজপথে নেই তারাও। নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি, সানাউল্লাহ সানুর বাড়ি বন্দর ও সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল এর বাড়ি সোনারগাঁ হওয়াতে শহরে জাতীয় পার্টির কার্যক্রম নেই বললেই চলে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি সানাউল্লাহ সানু বলেন, আওয়ামীলীগ ও বিএনপি তারা রাজপথে খেলছে আমরা চেষ্টা করছি মাঝ থেকে গোল দেওয়ার জন্য। আমার এমন একটা স্থানে আছি যদি কেন্দ্রীয় কমিটি থেকে কর্মসূচি দেয় তাহলে আমার সবাই পালন করবো। জাতীয় পাটি থেকে আমরা আজকে বুদ্ধিজীবি দিবস পালন করেছি ও ১৬ ডিসেম্বর শহীদ দিবস পালন করবো। জাতীয় পাটির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল বলেন, আমরা ঝিমিয়ে পরিনি। আমাদের কোন রাজনীতিক কর্মসূচি নাই আমাদের জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরকে আদালত কোন রাজনীতি কর্মকান্ড যাতে না করে সেই নির্দেশ প্রদান করেছে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেন, আমাদের তেমন কোন কর্মসূচি নেই তাই আমরা চুপ আছি তবে ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে সেটা আমরা পালন করবো।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন