মহানগর যুবদলের পক্ষে বিশাল র্যালী বের করলেন সাগর প্রধান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪০ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে বিশাল শোভাযাত্রা নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের খানপুর হাসপাতাল সামনে থেকে শোভাযাত্রা বের করেন। পরবর্তীতে শোভাযাত্রা নিয়ে নানা নানা স্লোগানের মাধ্যমে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির কর্মসূচির সাথে মিলিত হন। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা। বিজয় দিবসের বক্তব্যকালে সাগর প্রধান জানান, আমরা আরেকটি বিজয়ের প্রস্তুতি নিয়ে এবার আমাদের বিজয় দিবস উদযাপিত করছি। আরেকটি বিজয় হলো জনগনের মুক্তির বিজয়, ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ারকে মুক্ত করার বিজয় ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিজয়। এছাড়া এই বিজয়ের মাসে আমাদের যেসব নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে এবং আমাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকু ভাইসহ সকলের মুক্তি কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা মনজুর আলম মুসা, মোঃ তরিকুল ইসলাম, ডাক্তার মোঃ সালাউদ্দিন, মোঃ সম্রাট হাসান সুজন, মোঃ জাকির হোসেন, মোঃ ওয়াসিম, মোঃ হুমায়ুন কবির রাজু, মোহাম্মদ সানাউল্লাহ, মোঃ রেদওয়ান, মোঃ মাসুদ, মোঃ সাফিন, মোঃ রিমেল, মোঃ রুবেল, মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।


