Logo
Logo
×

রাজনীতি

বিজয় দিবসে বিশাল র‌্যালী বের করলেন রফিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:০২ এএম

বিজয় দিবসে বিশাল র‌্যালী বের করলেন রফিক
Swapno


মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল র‌্যালী নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের নারায়ণগঞ্জ চাষাড়া এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে রফিকের র‌্যালীটি। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা। পরবর্তীতে চাষাড়া বিজয় স্তম্বে রফিকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।


বিজয় দিবসের বক্তব্যকালে রফিকুল ইসলাম রফিক জানায়, বিজয়ের মাসে আমাদের স্বেচ্ছাসেবকদলের যেসব নেতাকর্মীদের গ্রেপ্তার হয়েছে এবং বিএনপির সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তি কামনা করছি। সামনে আমাদের আরেকটি বিজয় অপেক্ষা করছে সেটা জনগনের মুক্তির বিজয়, ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার বিজয় ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিজয়। 

 

এ সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ থানা এবং পৌরসভা সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন