Logo
Logo
×

রাজনীতি

অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হচ্ছে যুবলীগে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হচ্ছে যুবলীগে
Swapno


নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর হওয়ার কথা ছিলো যুবলীগের সম্মেলন।আর এতে করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কোন রকমের কমতিও ছিলনা । জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ,আর এই যুবলীগে প্রাধান্য পায় যুবকেরা।

 

 

তবে নারায়ণগঞ্জে যুবলীগে দেখা গেছে এখন আর যুবক নেই অনেক নেতাকর্মী বয়ষ্ক হয়ে গেছে। আর অনেক নেতাকর্মী যুবলীগের পদবি থাকা অবস্থাায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে রয়েছেন। আর এতে করে অনেক যুবলীগের অনেক নেতাকর্মী আওয়ামী লীগের পদে আসার পর আওয়ামী লীগের যুবলীগ নিয়ে তেমনটা মাথা গামাতে দেখা যায়নি।

 

 

আর দীর্ঘদিন কমিটি না হওযার কারনে ছাত্রলীগ থেকে সাবেক হওয়া অনেক নেতাকর্মী যুবলীগে আসতে চাইলেও কমিটি না হওয়ার কারনে সেটা আর সম্ভব হয়নি ।

 

 

আর এতে করে বিভিন্ন সময় তৃনমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও এর কোন সুরহা মেলেনি ।তবে দীর্ঘদিনের এই যুবলীগের কমিটি না হওয়া খরা খুব শিগ্রই ভাঙ্গতে যাচ্ছে এমটাই মনে করেছিলো নতুন নেতৃত্ব আসতে চাওয়া যুবলীগের কর্মীরা।

 


 
জানা যায় গত ২৬ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে এক বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরা জানান নভেম্বর মাসের মধ্যেই হবে জেলা যুবলীগের সম্মেলন।

 

 

তাই তারা যুবলীগর পদে থাকা জেলা ও থানার নেতাকর্মীদের নির্দেশনা দেন যত দ্রুত সম্ভব ইউনিয়ন ওয়ার্ড কমিটি গুলো আগামী এক মাসের মধ্যে শেষ করার আহবান জানান আর এই কমিটি গুলো শেষ হলে থানা ও জেলার কমিটি নিয়ে বিশাল এক সম্মেলনের ডাক দেওয়া হবে।

 

 

আর এই ঘোষনার পরপরই যুবলীগে নেতৃত্বে আসতে এখন থেকেই নেতাকর্মীরা তারা তাদের যার যার অবস্থান থেকে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন।আর যুবলীগের জেলা কমিটিতে আসতে তৈরী রয়েছেন একঝাক নেতাকর্মী যারা জেলা কমিটিতে আসতে বিভিন্ন সময় প্রচার প্রচারণাও চালিয়েছেন।

 

 


তবে এতোকিছুর পরেও কেন নতুন কমিটি দিতে বাধা সেটাই বলতে পারছেন না অনেকেই। তারিখের পর তারিখ গেলেও কমিটি নিয়ে নেই কোন ধরনের কথা বলা চলে অনেকেই চুপ রয়েছেন কবে নাগাদ কমিটিগুলো দেওয়া হবে তারও নেই কোন ধরনের পদক্ষেপ।

 

 

তাই জেলা যুবলীগের নতুন নেতৃত্বে আসতে চাওয়া নেতাকর্মীরা এখন অপেক্ষার প্রহর গুনছে।শুধু জেলা যুবলীগই নয় থানা ,ইউনিয়ন ,ওয়ার্ড পর্যায়ের নেতারও আাশায় আছে কবে হবে কমিটি আর কবে

 

 


তবে এক সূত্রে জানা যায়, এই সম্মেলনের জেলা কমিটিতে আসতে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান যিনি শুধূ একজন সাংসদই নন তিনি নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী নেতাও বটে তাই অনেকেই মনে করছেন তার বেশিরভাগ অনুসারীরাই এই কমিটিতে স্থান পাবে ।

 

 

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু ও নারায়নগঞ্জ জেলা আইনজীবী সভাপতি এডভোকেট মোহাম্মদ মহোসীন মিয়া এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী জেলা যুবলীগের সভাপতি হতে চায় এমন গুঞ্জন রয়েছে।

 

 

তবে অনেক নেতাকর্মী মনে করছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের শ্যালক এহসানুল হক নিপুকে জেলা যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায়।

 

 


অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক হতে চান একঝাঁক নেতাকর্মী রয়েছে এদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু শরিফুল হক,যুবলীগ নেতা বিপ্লব ,ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এ মান্নান সহ বেশ কয়েকজন।

 

 

আর এই সম্মেলন ঘিরে দেখা গেছে শামীম ওসমানের অনুসারীরাই বেশ আলোচনা রয়েছেন। অনেকেই মনে করছেন তার পছন্দের প্রার্থীরাই সম্মেলনে জেলা যুবলীগে আগামীর নেতৃত্বে দেবে। আর এই সকল কমিটিগুলো না হওয়ার কারন জানতে যুবলীগের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা হলেও কোন ধরনের সাড়া পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন