Logo
Logo
×

রাজনীতি

‘শামীম ভাই দ্যাশে না আইলে সম্মেলন অইবো না’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৬:২২ পিএম

‘শামীম ভাই দ্যাশে না আইলে সম্মেলন অইবো না’
Swapno

 

# ইতস্তত কেন্দ্রীয় নেতারা, প্রভাব পড়বে সম্মেলনে

 

এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগি সংগঠন জেলা মহানগরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নেই। তাই স্বেচ্ছা সেবকলীগকে ঢেলে সাজানোর জন্য গত চার মাস যাবত কেন্দ্রীয় এক ঝাক নেতৃবৃন্দ মাঠে কাজ করে যাচ্ছেন। তারই ধারা বাহিকতায় ইতোমধ্যে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা হয়েছে।

 

এছাড়া সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন শেষ হলেও ওইখানে কমিটি ঘোষণা হয় নাই। তবে পিছিয়ে আছে ফতুল্লা থানা এবং ইউনিয়ন কমিটিগুলো। কিন্তু সিদ্ধিরগঞ্জের সম্মেলন তারিখ দেয়া হলেও তা পরিবর্তন করা হয়। তাছাড়া সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. শাহানারা বেগম। এদিকে মঙ্গলবার চিটাগাংরোড রোজ গার্ডেনে সন্ধ্যার পরে এক সভায় মহানগরের সিদ্ধিরগঞ্জ ১, ২, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিনক্ষন নির্ধারণ করা হয়। সেই সাথে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করার কথা থাকলেও তা করা হয় নাই।

 

কেননা সভা চলাকালীন সময় সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আমিনুল হক ভূঁইয়া রাজু এসে কেন্দ্রীয় নেত্রীর সামনে বলেন আমাদের নেতা এবং এমপি শামীম ওসমান দেশের বাইরে আছেন। তিনি আসলে এখানকার সম্মেলন হবে আর না হয় আমরা সম্মেলন করতে পারবো না। কেননা আমরা তার নেতৃত্বে রাজনীতি করি। একই সাথে তার সাথে আসা তার সাঙ্গপাঙ্গরাও তাল মিলিয়ে একই কথা বলেন। কিন্তু স্থানীয় অন্যান্য নেতা কর্মীরা তারা সম্মেলন চান।

 

কেননা তাদের দাবী ওয়ার্ড পর্যায়ের কমিটি নিয়ে ভাবার সময় এমপি সাবের সময় নেই। পাশা পাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহানারা বেগম বলেন, আমি নারায়ণগঞ্জের এমপি, মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি। কিন্তু তারা তেমন কিছু আমাকে বলে নাই। আর এই ছোট খাটো বিষয় নিয়ে আপনারা এমপি সাবরে নিচে নামিয়ে আসছেন কেন। কেননা তারতো ওয়ার্ড কমিটি নিয়ে ভাবার সময় নেই। পরে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু এমপি সাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।

 

এক পর্যায় এসে বলেন বুধবার এমপি শামীম ওসমান দেশে ফিরবেন। এর মাঝে যদি তিনি দেশে না ফিরে তাহলে পূর্ব ঘোষিত ২৫ ডিসেম্বর নাসিক ১, ২, ৩ নং ওয়ার্ডের সম্মেলন দিন ধার্য করা হয়। তবে এবার তার পরির্তন হতে যাচ্ছে। কিন্তু এখন তা পরিবর্তন হতে পারে বলে মনে করেন স্থানীয় নেতা কর্মীরা। এছাড়া স্বেচ্চাসেবক লীগ নেতা রাজুর কথার এক প্রেক্ষিতে কেন্দ্রীয় নেত্রী বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা মত কমিটি দিয়ে যাবো।

 

অপরদিকে স্থানীয় নেতাদের থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জে রাজুর কথা নিয়ে দলীয় সর্বমহলে আলোচনা সমালোচনা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন তিনি এমপি শামীম ওসমানের নাম ব্যবহার করে ওয়ার্ড কমিটিতেও প্রভাব বিস্তার করছে। যা খুবই লজ্জা জনক। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে তার নামে প্রভাব বিস্তার করতে হবে। তাছাড়া একজন এমপিরই বা ওয়ার্ড কমিটি নিয়ে কি ভাবার সময় আছে। তার কিছু অনুসারীদের কারনেই তাদের বদনাম হয়।

 

অথচ এই সমস্ত ঘটনা সম্পর্কে সাংসদ নিজেও ওয়াকিবহাল থাকেন না। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার কমিটির গঠনের আগে ফতুল্লা থানা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে একই অখিভযোগ রয়েছে। সেখানেও এমপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করায় দায়িত্বরত কেন্দ্রীয় নেতারা কমিটি গঠন করতে পারে নাই। আর এতে করে দলকে শক্তিশালী করার জন্য বাধা মনে করছে সিনিয়র নেতারা।  

 

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু আগামীতে নেতৃত্বে নাও আসতে পারেন তা বুঝতে পেরে তিনি নানাভাবে সম্মেলন বাঞ্চালের পায়তারা করছেন। এমনকি সর্বশেষ এমপির নাম ব্যবহার করে সম্মেলনের দিন তারিখ বাঞ্চাল করছেন। যা দলের জন্য ভালো দিক নয়। তাই সব কিছু মিলিয়ে দলকে শক্তিশালী করতে হলে কমিটি বিকল্প নেই।

 

তাছাড়া আগামী নির্বাচনের জন্য কাজ করতে হলে কমিটির প্রয়োজন। জানা যায় মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম, জহির, ইলিয়াস, আরজু, মুন্না, শিব্বির, মহি উদ্দিন. ডা. শহিদুল্লাহ, আসিফ, মুন্না, সাজ্জাদ, মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন