Logo
Logo
×

রাজনীতি

রাজপথে মুখোমুখি হচ্ছে দুই দল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

রাজপথে মুখোমুখি হচ্ছে দুই দল
Swapno

 

# ২৪ ডিসেম্বর আ.লীগের সম্মেলন
# একই দিনে জেলা-মহানগরে বিএনপির কর্মসূচি

 

পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে আগামী ২০২৪ সালের নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী লাগাতার আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। সেই সাথে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারকে ঝাকুনি দিয়েছেন। কেননা বিএনপির অভিযোগ সরকারি দল তাদের এই সমাবেশকে বাঞ্চাল করার জন্য নানা ভাবে বাধা গ্রস্থ করেও ব্যর্থ হয়েছেন। তবে ১০ ডিসেম্বরকে ঘিরে ঢাকা সমাবেশে যেন কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় তার জন্য ঢাকার পার্শ্ববর্তী জেলা গুলোতে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা মাঠে সতর্ক অবস্থানে ছিলেন। এমনকি নারায়গঞ্জেও আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরে মিছিল বের করেন।

 

এদিকে আগামী ২৪ ডিসেম্বর বিএনপি জেলা মহানগরে গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে একই দিনে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২ তম সম্মেলন হবে। আর এজন্য বিএনপির ঢাকার গন মিছিল ৩০ ডিসেম্বর হবে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দলের ২৪ ডিসেম্বর পরিবর্তন করার আহবান করেন। ক্ষমতাসীনদের সেই অনুরোধে ঢাকার বিএনপির কর্মসূচি পরিবর্তন করা হয়।

 

আওয়ামী লীগের সম্মেলনে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করবে। সেই হিসেবে নারায়ণগঞ্জেও ক্ষমতাসীনদের মিছিলে থাকতে পারে। আর একই দিনে বিএনপি জেলা মহানগর মিলে শহরে গণ মিছিল করবেন। এতে করে দুই দলই মাঠে নেমে মুখো মুখি হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক মহল। তবে ক্ষমতাসীন দল ঢাকা মিছিল নিয়ে যাবে। আর বিএনপি শহরে মিছিল বের করবে। সেই হিসেবে দুই দলই মাঠে নামছে। তারা মাঠে মুখো মুখি হচ্ছে।

 

দলীয় সূত্রমতে জানা যায়, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি গত ১০ ডিসেম্বর ১০ দফা দাবি উত্থাপন করেছে। বিএনপি নেতাদের মতে সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ, সেটি যারা পছন্দ করে না, যারা গণতন্ত্র পুনরুদ্ধার চায়, মানুষের ভোটাধিকার চায়, তাদের আহ্বান জানিয়েছি যুগপৎ আন্দোলন করার জন্য। অন্যান্য দল যদি যুগপৎ আন্দোলন করে, তাহলে বিএনপির নেতাদের সেখানে তেমন কিছু বলার নেই। এছাড়া এই বছরের শুরু নানা ইস্যুতে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি  বিক্ষোভ সভা করে নেতা কর্মীদের চাঙ্গা রেখেছে। সেই থেকে এখনো বিএনপি নেতা কর্মীরা চাঙ্গা রেখে বিভিন্ন সভা সমাবেশে গরম বক্তব্য দিয়ে কর্মীদের চাঙ্গা রেখেছেন।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই যুগের চিন্তাকে বলেন, সম্মেলনে নারায়ণগঞ্জ থেকে যারা কাউন্সিলর এবং ডেলিগেট রয়েছে তারা সম্মেলনে যাবে। তবে নারায়ণগঞ্জ থেকে কত জন কাউন্সিলর এবং ডেলিগেট যাচ্ছে তার নিদিষ্ট সংখ্যা তিনি জানান নাই।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে বিএনপি যে ১০ দফা দাবী ঘোষনা করেছে তা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর আমরা জেলা মহানগর মিলে শহরে গণ মিছিল করবো।

 

শনিবার বিকেল ৩ টার সময় হোসিয়ারি সমিতির সামনে থেকে এই গণ মিছিল বের হবে। এই গণ মিছিল বাস্তবায়নের জন্য নেতা কমীরা নিজ থেকে ওই দিন সঠিক সময়ে যোগদান করবে। তাছাড়া নেতা কমীরাও উৎসাহ হয়ে এই সরকারের পতনের জন্য আন্দোলনে ব্যাপক ভুমিকা রাখছে। তাই ১০ দফা দাবী আদায়ের আন্দোলনে আমাদের সাথে সর্ব স্তরের মানুষজনও যোগদান করবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন