সম্মেলনে শক্তির প্রমাণ দিতে চান নেতারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩১ পিএম
# নারায়ণগঞ্জে ডেলিগেট ও কাউন্সিলর ৪৭৪ জন
আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামীলীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে বাংলাদেশ আওয়ামীলীগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এবারের সম্মেলনে এক লাখেরও বেশী ডেলিগেট এবং ৭ হাজার কাউন্সিলর থাকছেন। এছাড়া সম্মেলনকে সফল করার জন্য সারা বাংলাদেশের আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১১৮ জন কাউন্সিলর এবং এর দ্বিগুণ ডিলেগেট নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে ৪০ জন কাউন্সিলর এবং ৮০ জন ডিলেগেট বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলনকে সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার একাগ্রতা প্রকাশ করেছে।
সূত্র বলছে, এই নারায়ণগঞ্জ থেকেই আওয়ামীলীগের সূচনা হয় তাই নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের সূতিকাগার বলা হয়। যার জন্য সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ব্যতিক্রম। কারণ যেকোন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আওয়ামীলীগের যেকোন কর্মসূচীতে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ আগ্রণী ভূমিকা পালন করে। যার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে পুরো নারায়ণগঞ্জ আওয়ামীলীগে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগও ব্যাপক প্রস্তুতিও নিয়েছে।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১১৮ জন কাউন্সিলর এবং এর দ্বিগুণ ডিলেগেট নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে ৪০ জন কাউন্সিলর এবং ৮০ জন ডিলেগেট বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলনকে সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার একাগ্রতা প্রকাশ করেছে।
কিন্তু শুধু সম্মেলনই নয় আগামীকাল বিএনপির গণমিছিল নিয়ে নামে কোন রকম অরাজকতা সৃষ্টি করতে না পারে। সে লক্ষ্যেও তৎপর রয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জাতীয় সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। তাই বলে আওয়ামীলীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে।’ যার জন্য শুধু সম্মেলনকে নিয়েই প্রস্তুত নয় আওয়ামীলীগ বিএনপির কর্মসূচী ঘিরেও তৎপর রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানান, আমরা বিশাল আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন। যে সম্মেলনে আমাদের ১৮ কোটি মানুষের নেত্রী মাতৃতুল্য বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আপার দিক নির্দেশনামূলক অনেক মূল্যবান বক্তব্য শুনব। আমাদের প্রস্তুতি ব্যাপক প্রত্যেকটা কাউন্সিলর ডেলিগেট কার্ড ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। আমরা সবাই নারায়ণগঞ্জ থেকে একত্রিত হয়ে যাব অথবা কেউ কেউ ঢাকা থেকে আমাদের সাথে জমায়েত হয়ে যাবে। আর এই সম্মেলনে আমাদের কাউন্সিলর থাকবে ১১৮ জন আর ডিলেগেট হল তার দ্বিগুণ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, আমরা কাউন্সিলর কার্ড ডেলিগেট কার্ড পেয়েছি। আমাদের ৪০ জন কাউন্সিলর এবং ডেলিগেট ৮০ জন তাদেরকে নিয়েই আমরা যাব। আমরা সবাই একসাথে যাব এবং একত্রিত ভাবে সম্মেলনে অংশগ্রহণ করব। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম জানান, আমি আমার স্থান থেকে সম্মেলনের জন্য প্রস্তুত আছি। এছাড়া সম্মেলনে আমাদের মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা থাকবে পাশাপাশি কাউন্সিলর ডেলিগেট ও থাকবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে ছাত্রলীগ অংশগ্রহণ করব। এছাড়া আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা আছে বিপুল সংখ্যাক কর্মীদের নিয়ে আমরা সম্মেলনে অংশগ্রহণ করব।
এস.এ/জেসি


