সেলিম ও খোরশেদ’র নেতৃত্বে আড়াইহাজার যুবদলের মিছিল
মেহেদী হাসান
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিলকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ আড়াইহাজার যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়ার নেতৃত্বে আড়াইহাজার যুবদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে অংশ গ্রহন করেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০দফা দাবী বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথভাবে গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়। এসময় জেলা ও মহানগর আয়োজিত গণ মিছিলে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন আড়াইহাজার যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া সহ আড়াইহাজার যুবদলের নেতৃবৃন্দ।
এস.এ/জেসি


