Logo
Logo
×

রাজনীতি

‘আন্দোলন বিএনপির মর্যাদা বাড়িয়েছে’

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

‘আন্দোলন বিএনপির মর্যাদা বাড়িয়েছে’
Swapno


আগে সরকারী দল আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমাদের  সঙ্গে আচার আচরণে চরম অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য ও ব্রঙ্গ-বিদ্রুপ করতো। শীর্ষ বিএনপি নেতৃবৃন্দের নামের আগে তারা নেতিবাচক বিশেষণ ব্যবহার করতো। তবে, গত ১০ ডিসেম্বরের পর থেকে ওদের আচরণে কিছু মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে ওরা কথাবার্তায় অনেক সংযত, আগের মতো গায়ে পড়ে আর দুর্ব্যবহার করে না। নেতৃবৃন্দ সম্পর্কেও অপমানকর উক্তি করে না। সম্প্রতি জেলা, মহানগর ও তৃনমূল নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তারা এ তথ্য দিয়েছেন। বলেছেন, আন্দোলন তাদের মর্যাদা বৃদ্ধি করেছে।

 

সম্প্রতি আলাপকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা খোকন ও মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক আঃ সবুর খান সেন্টু বলেন, দশ ডিসেম্বরের পর ওরা বুঝতে পেরেছে, আমরা এখন দলগত ভাবে  ঐক্যবদ্ধ, আমরা জীবণের ঝুঁকি নিয়ে আন্দোলন করতে শিখেছি এবং আমাদের আন্দোলনে এখন ব্যাপক জনগণও সম্পৃক্ত হতে শুরু করেছে। তাই ওরা এখন সম্ঝে কথা কয়। আগের মতো লাগামহীন কথাবার্তা বলে না।

 

মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা বিএনপি সদস্য রুহুল আমিন সিকদারের সঙ্গে আলাপকালে তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের বুলেটের সামনে বিএনপি কর্মীদের বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হওয়ার ঘটনা একদিকে যেমন বিএনপি কর্মীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে সঞ্চার করেছে নিরব ভয়। ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা আওলাদ হোসেন জানিয়েছেন, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বুঝে গেছে, বিএনপি এখন ঘুরে দাঁড়িয়েছে। ওরা মৃত্যুভয়কেও জয় করে ফেলেছে। ওদেরকে এখন আঘাত করলে ওরা প্রত্যাঘাত করবেই।

 

জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও ফতুল্লা থানা বিএনপি আহবায়ক জাহিদ হাসান রোজেলের  সঙ্গে আলাপকালে তারা বলেন, দশ ডিসেম্বরেই বিএনপি ফুরিয়ে যায়নি। এবার তারা নতুন করে প্রস্তুতি নিয়েছে সবাইকে নিয়ে যুগপৎ আন্দোলনের। এ আন্দোলনের মাধ্যমেই তারা বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এ সরকারের পতন না ঘটা পর্যন্ত আমরা আন্দোলন থেকে নিবৃত হচ্ছি না। ঘরে ফিরে যাচ্ছি না।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন