বিএনপির গণমিছিলে রফিকের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:২৭ পিএম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিলে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সকল নেতাকর্মীদের গ্রেফতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়। এ সময় রফিকুল ইসলাম খানপুর এলাকা থেকে বিশাল শোডাউন নিয়ে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজিত গণমিছিলে অংশগ্রহণ করেন। গণমিছিলে রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, আমাদের স্বেচ্ছাসেবকদলের নেতাদেরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিতে হবে। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করে জণগণের অধিকার নিশ্চিত করতে হবে। আমি রূপগঞ্জ পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছি।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


