Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ থানা বিএনপির পদবঞ্চিতদের বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

সোনারগাঁ থানা বিএনপির পদবঞ্চিতদের বিশাল শো-ডাউন
Swapno

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  বিএনপি আয়োজিত গণমিছিল সফল করার লক্ষ্যে সোনারগাঁ থানা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম মুকুলের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন।

 

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সকল নেতাকর্মীদের গ্রেফতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  বিএনপির গণমিছিলে সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের থানা বিএনপির কমিটি থেকে পদ বঞ্চিত নেতারা বিশাল শোডাউন নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজিত গণমিছিলে অংশগ্রহণ করেন। সোনারগাঁ থানা বিএনপির পদবঞ্চিত নেতারা বিশাল শোডাউন দিয়ে পুরো কর্মসূচীতে তাঁক লাগিয়ে দেন এবং তাদের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। গণমিছিলে বক্তব্যে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আমরা এই গণমিছিল থেকে বলতে চাই নৈরাজ্য মুক্ত আমরা একটি দেশ চাই দেশে ভোট অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা করতে হবে। এছাড়া আমাদের কেন্দ্রীয়  বিএনপি নেতাসহ সারাদেশের গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে হবে। আর এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করে জণগণের অধিকার নিশ্চিত করতে আমরা প্রস্তুত রয়েছি। আমি সোনারগাঁ থানা বিএনপির পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রাম সফল করার জন্য প্রস্তুত আছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা লায়ন শফিকুল ইসলাম নয়ন ও মজিবুর রহমান ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সালাউদ্দিন সালু, সদস্য সচিব নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, মো. কাউসার, কাউছার আহমেদ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, সোনারগাঁ পৌরসভা তাঁতী দলের আহ্বায়ক আকবর আলী মিয়া সহ সোনারগাঁ থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন