Logo
Logo
×

রাজনীতি

বিএনপির গণমিছিলে সাগর প্রধানের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

বিএনপির গণমিছিলে সাগর প্রধানের বিশাল শোডাউন
Swapno

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  বিএনপি আয়োজিত গণমিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান উদ্যোগে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০দফা দাবী বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সকল নেতাকর্মীদের গ্রেফতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়। এ সময় সাগর প্রধান খানপুর এলাকা থেকে বিশাল শোডাউন নিয়ে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  বিএনপির আয়োজিন গণমিছিলে অংশগ্রহণ করেন। গণমিছিলে সাগর প্রধান বক্তব্যে বলেন, আমাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিতে হবে। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধার করে জণগণের অধিকার নিশ্চিত করতে হবে। আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মনজুর আলম মুসা, মাহবুব হোসেন, তৈয়ব হোসেন, মোঃ মনজুর মিয়া, পরশ মাহমুদ, দুলাল হোসেন, সম্রাট হাসান সুজন, সুমন প্রধান, জাকির হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন