Logo
Logo
×

রাজনীতি

আজীবন শেখ হাসিনার নেতৃত্ব চায় না.গঞ্জ আওয়ামী লীগ

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৬:১২ পিএম

আজীবন শেখ হাসিনার নেতৃত্ব চায় না.গঞ্জ আওয়ামী লীগ
Swapno

 

# এই নেতৃত্বেই আগামীতে জয় আসবে : আবদুল হাই
# মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে : ভিপি বাদল
# দেশ সুসংগঠিত হবে : আনোয়ার হোসেন
# দল আরো বেশি শক্তিশালী হবে : খোকন সাহা

 

বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম সম্মেলনে দশম বারের মতো সভাপতি বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও তৃতীয় বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। গতকাল ২৪ ডিসেম্বর ঢাকার সহোওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সম্মেলন ঘিরে সারাদেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেটরা অংশগ্রহণ করে। সারাদেশের মতো নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রন জানানো হয় এ সম্মেলনে।

 

জানা যায়, এ সম্মেলন ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলো। এই সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আওয়ামী ও অঙ্গ সংগঠনের ৪৭৪ জন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন এদের মধ্যে জেলা আওয়ামী লীগের ১১৮ জন ২৩৬ ডেলিগেট এবং মহানগর থেকে ৪০ জন কাউন্সিলর ও ৮০ জন ডেলিগেট। এই কমিটি পাওয়ার পর নারায়ণগঞ্জের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

 

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। আর সাধারণ সম্পাদক যিনি হয়েছেন আমাদের কাদের ভাই সেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হয়েছে। আর অন্য কোথায় কোন চেঞ্জ হয় নাই হয়তো দু একটা পদে চেঞ্জ হয়েছে তবে গঠনতন্ত্রে সংশোধনী আসছে। ডেফিনেটলি তাদের নেতৃত্বে যেহেতু চলছে আরো এক বছর আছে বিভিন্ন জেলায় সম্মেলনগুলি হয় নাই সেই সম্মেলনগুলি করে ফেলবে দল শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে আমরা জয় লাভ করবো।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল জানান, চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছেন কাউন্সিলাররা ঐ সময়ে ঐ মুহূর্তে আমাদের কাউন্সিল ও ডেলিগেটরা ছিলো আমরা এই সময়টাকে আনন্দদায়ক মুহূর্ত। চমৎকারভাবে ইনজয় করেছি যেটা না দেখলে বুঝা যাবে না। কাউন্সিলারদের এটাতো আপনারা জানেন ডেমোক্রসিকাল আওয়ার গভর্নমেন্ট। এখানে কাউন্সিলরা নিজেদের মতামত ব্যক্ত করে সিদ্ধান্ত দেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন।

 

প্রথম অধিবেশন বিলুপ্ত হয় সেই কমিটি বিলুপ্ত হওয়ার পড়ে তিনি একদল নিচে চলে আসছেন। তার পরিবর্তে আমাদের নির্বাচন কমিশন ছিলেন ইউসুফ হুমায়ুন স্যারসহ আরও দুইজন।তারপর কাউন্সিলরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন চাই, আজীবন চাই আজীবন চাই একটাই ছিলো বক্তব্য এই একটাই শ্লোগান ছিলো মানে সারাবিশ্বে এমন জনপ্রিয় ক্ষমতাধর প্রধানমন্ত্রী আসলেই উনি যে আমাদের মাতৃতুল্যে নেত্রী, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সারা বাংলাদেশের কাউন্সিরারদের একটা সময় লাগে যে একটা শ্লোগান দিবে।

 

সর্বস্বরে একাকার এক শ্লোগান যে আজীবন চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আসলেন আমাদের নেতা ওবায়দুল কাদের কোন বিকল্প আর প্রার্থী নাই ওবায়দুল কাদের ভাইকেও সবাই উনি যে দুঃসময়ে বঙ্গবন্ধুর ৭৫ এর পরে এই সংগঠনকে গুছিয়েছেন আমাদের রাজনৈতিক ওনার হাতেখড়ি আমাদের নেতা সত্যিই চমৎকার আমাদের ভালো লাগছে। নারায়ণগমঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরল ভূমিকা রাখবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী এইখানে আছেন বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর কন্যা স্বাভাবিক এই কমিটি সারা বাংলার দুঃখী মেহনতী মানুষের যে আশা আকাঙ্খা পূরণ করার মতো নেত্রী তারা তারাই যথার্থ ভুমিকা রাখবে।

 

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, যারা কমিটি তাদের সশ্রদ্ধ সালাম জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তারা যে সমস্ত অসমাপ্ত কাজ আছে তা সমাপ্ত করবে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিন তারা যেভাবে রাজনীতি করছে দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে তারা ভালো নির্বাচনের মাধ্যমে দলকে আবারো ক্ষমতায় নিয়ে আসবে দলকে সুসংগঠিত করবে এইটাই আমরা প্রত্যাশা করি কামনা করি।

 

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা জানান, মাননীয় নেত্রী সভাপতি হবে এটা সারা বাংলাদেশের নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন। নেত্রী থাকতে চায় না কিন্তু নেত্রী আমাদের দলের জন্য অবশ্যক। আমরা কেউ আবশ্যক না। আর নেত্রী যাকে করবে আমরা নেতৃত্বে ছেড়ে দিবো। আর পূনরায় নেত্রী শেখ হাসিনা সভাপতি হওয়ায় দল আরো শক্তিশালী হবে।দলীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালের পর থেকে আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে তেমন কৌতুহল নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবিকল্প মনে করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। ফলে সম্মেলনে নজর থাকে সাধারণ সম্পাদক পদের দিকে। তবে এবার সেটিও নেই। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নিয়ে তৃতীয় বারের মতো আবারো এই পদে বহাল আছেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন