নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একদিকে আওয়ামী লীগ দল গোছাতে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ঠেকাতে তৎপর অপরদিকে বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সফলামন্ডিত হয়ে ক্ষমতায় আসার প্রহর গুনছেন।
কিন্তু জাতীয় পার্টির শক্তির উৎস ক্ষ্যাত নারায়ণগঞ্জে একেবারেই ঘোমট ভাব নিয়ে নিশ্চুপ হয়ে আছে। বিজয়ের মাসেও তাদের নেই কোন কার্যক্রম তাদের সেই ঘোমট ভাবকে কাটিয়ে নারায়ণগঞ্জের রাজপথে চাঙা হয়ে ফিরতে পারেনি।
তবে তারা সুযোগের সন্ধানে বিভোর হয়ে আছে। নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আবারও প্রহর গুনছেন আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ আসনগুলো ভাগিয়ে নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির খুঁটি আরো মজবুত করতে।
সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টি নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের আলোচনার বাহিরে রয়েছে। অনেকটা ঢিমেতালে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে। তবে একসময় নারায়ণগঞ্জ জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টির মূল শক্তির যোগানদাতা।
সেই জাতীয় পার্টি আজকে নারায়ণগঞ্জের রাজনীতিতে নেতিয়ে পড়েছে। কিন্তু যতই নেতিয়ে থাকুক আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের হিসেব নিকেশ করতে প্রস্তুত হয়ে আছে। কারণ জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের জোটের রাজনীতে যে একটা ফাটল দেখা দিয়েছিল সে ফাটল আবারও নিরসন হয়ে গেছে।
কারণ এই ফাটল দেখা দেয়ার পর নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ আসনগুলো ভাগিয়ে নেয়া এমপিরা এক প্রকার হতাশাগ্রাস্ত গয়ে পড়ে। কিন্তু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির জোটগত ফাটলের নিরসন হওয়ায় আবারও ফুরফুরা মেজাজে রয়েছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির এমপিরা।
রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিশক্রিয় থাকলেও জোটের হিসাব কষতে আট ঘাট বেঁধে প্রস্তুত হয়ে আছেন। কারণ নারায়ণগঞ্জ জেলার অন্যতম দুটি গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ জাতীয় পার্টির দখলে রয়েছে আসনগুলো আবারও আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দখলে রাখতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে জাতীয় পার্টি।
কারণ এই দুটি আসনে সকল দলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আসন প্রচীনকাল থেকেই এই দুটি এলাকা অর্থনৈতিক বাণিজ্যিক এলাকা হিসেবে সারা বাংলাদেশেই ব্যাপক পরিচিত। আর এই দুটি আসন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির দখলে থাকায় আওয়ামীলীগ কোনভাবেই এই দুটি আসন ছাড় দিতে নারাজ।
কিন্তু জাতীয় পার্টি আবারও এই আসনগুলো ভাগিয়ে নিতে আগে ভাগেই প্রস্তুত হচ্ছেন। আর এই আসনগুলোতে বর্তমান এমপিদের আবারও ক্ষমতায় রাখতে জাতীয় পার্টি কাজ করছে। যার ফলে আবারও নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসন জাতীয় পার্টি ভাগিয়ে নিতে পারে বলে অনুমেয় করছে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহল।


