Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগ লাইফ সাপোর্টে আছে : এড. টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:৩১ পিএম

আওয়ামী লীগ লাইফ সাপোর্টে আছে : এড. টিপু
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কর্মসূচি দিয়েছে। যেহেতু আমি বিএনপির একজন কর্মী সেই হিসেবে সকল কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আর জীবন থাকতে আমাদের নেতা তারেক রহমান যতগুলো কর্মসূচি দিবে সকল কর্মসূচি বাস্তবায়ন করবো।

 

 

আর এ সরকারের পায়ের তলায় মাটি নাই তাই সরকার পুলিশের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায়। আজকে জেলা ও মহানগরের উদ্দ্যোগে যে গণমিছিল সেই গণমিছিলেই আমরা প্রমাণ করে দিবো যে এ মিছিলে জনগণ সম্পৃক্ত হয়েছে।

 

 

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনের গলিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণমিছিল কর্মসূচির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে একথা বলেন তিনি। টিপু বলেন, আসলে আমি বলতে চাই আওয়ামী লীগের কোন অস্তিত্ব নেই তারা এখন লাইফ সাপোর্টে আছে।

 

 

আর শতশত নেতাকর্মীকে আমি আহ্বান করছি আমরা ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন আরো জোরদার করবো। এ আওয়ামী লীগের সরকারের পতন বিএনপি যথাযথভাবে বাস্তবায়ন করবে। আর এ গণমিছিল থেকে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাস ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনিসহ হাজারো নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি।

 

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম।

 

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনির, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ যুবদল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন