Logo
Logo
×

রাজনীতি

কারাবন্দী আরমানের পরিবারের খোঁজখবর নিলেন সাগর প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:১০ পিএম

কারাবন্দী আরমানের পরিবারের খোঁজখবর নিলেন সাগর প্রধান
Swapno

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন গত ৬ ডিসেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। কারাবন্দী আরমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তুর ভাগিনা। আরামানের পরিবারকে সহানুভূতি সাহস যোগাতে এবং পারিবারিক খোঁজখবর নিতে আরমানের বাসায় ছুঁটে যার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।


রবিবার (২৫ ডিসেম্বর) বিকেল মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে আরমানের বাসায় যান সাগর প্রধান। তার বাসায় যাওয়ার পর সাগর প্রধান গণমাধ্যমকে বলেন, আরমান হোসেনের বাসায় গিয়ে তার মা সহ পরিবারের খোঁজখবর নিয়েছি এবং তাদের শান্তনা দেয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আরমানের মা একজন একটি রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ার কারণে অনেক সাহসী একজন মা। আমরা তাকে মহানগর যুবদলের পক্ষ থেকে স্যালুট জানাই। আশা করি অল্প সময়ের মধ্যেই জালেমের কারাগার থেকে মুক্ত হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন এই যুবনেতা আরমান।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক নেতা মনজুর আলম মুসা, মাহবুব হোসেন, দুলাল হোসেন, মোঃ সুমন প্রধান, হারুনুর রশিদ, শামীম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাকিল আহম্মেদসহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন