Logo
Logo
×

রাজনীতি

গণমিছিলে ইতিবাচক সাড়া পেয়েছে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

গণমিছিলে ইতিবাচক সাড়া পেয়েছে বিএনপি
Swapno

 

# গত এক দশকে নারায়ণগঞ্জ বিএনপির কার্যক্রম ছিল স্তিমিত
# গণমিছিলে অংশগ্রহণ আশান্বিত করছে নেতাদের

 

নারায়ণগঞ্জের রাজপথে আবারও শক্তির জানান দিল বিএনপি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত গণমিছিলে পুরো নারায়ণগঞ্জের রাজপথে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণে ঝড় উঠেছিল। যার কারণে নারায়ণগঞ্জের রাজপথের চারদিক ঘিরেই বিএনপির কর্মীদের দ্বারা ছিল লোকে লোকারণ্য। তবে নারায়ণগঞ্জে এতদিন একটি কথা প্রচলন ছিল নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপি তার কোন সভা সমাবেশ থাকলেই নারায়ণগঞ্জের রাজপথ লোকে লোকারণ্য হত।

 

কিন্তু এবার বিএনপির নেতাকর্মীরাও দেখাল গণমিছিল বিশাল লোকের লোকারণ্য ঘটিয়ে। গণমিছিল চলাকালে সেই প্রভাবশালী এমপি বিএনপির গণমিছিলের সামনে উপস্থিত হয়ে যান। তখন তিনি এই লোকারণ্য দেখে দীর্ঘক্ষণ বিএনপির গণমিছিলের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপরও অত্যন্ত সফলভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি শক্তির জানান দিয়ে গণমিছিলকে সফল করেন।

 

সূত্র বলছে, ২৪ ডিসেম্বর নগরীর মিশনপাড়া এলাকা হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় সকল নেতাসহ সারাদেশ ব্যাপী বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়। আর এই গণমিছিলকে ঘিরে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির নেতাকর্মীদের দ্বারা নগরজুড়ে লোকে লোকারণ্য হতে থাকে।

 

কারণ বিএনপির কেন্দ্র ঘোষিত এই গণমিছিল নিয়ে দীর্ঘদিন ধরেই নেতাকর্মীরা উৎফুল্ল ছিল। এছাড়া যুগপৎ আন্দোলনে এই গণমিছিল থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতারা শক্তির জানান দিতে চাচ্ছিলেন। সেটা নারায়ণগঞ্জ জেলা এবং বিএনপির নেতাকর্মীরা গণমিছিলের জানান দিয়ে দিয়েছে। কারণ এই গণমিছিলে যে পরিমাণ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এতে করে এই গণমিছিল জনসভায় রূপান্তিত হয়ে যায় এমনটাই দাবি করছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ রাজনৈতিক মহলে একটি কথা প্রচলিত ছিল নারায়ণগঞ্জের এক প্রভাবশালী এমপিই যেকোন সভা সমাবেশকে জনসভায় রূপান্তিত করেন।

 

কিন্তু নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরাও এই গণমিছিলে বিপুল সংখ্যাক নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে জনসভায় রূপ নেয়। আর এই গণমিছিল চলাকালে নারায়ণগঞ্জের সেই প্রভাবশালী এমপি হঠাৎ উপস্থিত হয়ে যায়। তখন তিনি তার ব্যাক্তিগত গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ নির্বাক দৃষ্টিতে এই গণমিছিলের দিকে তাকিয়ে থাকেন। তারপরও বিএনপির নেতাকর্মীরা সফলতার সাথে তাদের গণমিছিল সফল করেন। এতে করে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহল মনে করছে বিএনপি পুরোদমে আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন।

 

পাশাপাশি নারায়ণগঞ্জ বিএনপি আগামী দিনের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ বিএনপি থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানান, আমাদের এই কর্মসূচীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ছাড়িয়ে দেশের জনগণের অনেক আগ্রহ ছিল। ১০ দফা বাস্তবায়নের প্রথম কর্মসূচী ছিল তাই এই গণমিছিলে সকল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া আগামীতে আমাদের কর্মসূচীগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির নেতাকর্মীরাও মাঠে ছিল এছাড়া সাধারণ জনগণও আমাদের এই গণমিছিলে অংশগ্রহণ করেছিল। কারণ এই সরকার যেভাবে দ্রব্য মূল্যের উদ্ধগতি মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা কেরে নেয়া মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া ভাতের অধিকার কেড়ে নেওয়া। পাশাপাশি মানুষের ব্যাংক লুট করা রিজার্ভ ফান্ড লুট করা শেয়ার মার্কেট ক্যালেনকারী সবকিছু মিলেই এই সরকার দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে নেতাকর্মীদের কোন প্রতিবাদ করতে দেয় না কোন আন্দোলন সংগ্রাম করতে গেলে মিথ্যা মামলা গায়েবী মামলা খুন গুম যেহেতু সরকারের পায়ের তলায় মাটি নাই যার কারণে পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সব কিছু মিলিয়ে জনগণ এই সরকারের পক্ষে নাই।

 

সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং জনগণ এই সরকারের কার্যকলাপে অতিষ্ঠ দেশে ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে এবং দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কেউ বলতে পারে না। তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা ঐক্যবদ্ধ আর বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেই সবকিছু মিলিয়ে আমাদের সাথে সাধারণ জনগণ আমাদের সাথে মাঠে নেমে এসেছে। এ জন্যই জেলা এবং মহানগর বিএনপির গণমিছিল এই গণমিছিল  জনসভায় রূপ নিয়েছে।

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, আমরা এই সমাবেশে যতটুকু লোকের সম্ভাবনা করেছিলাম তার চেয়ে বেশি সংখ্যাক লোক সমাবেশে দেখা গিয়েছে। এছাড়া গণমিছিলের জায়গাটি সংকীর্ণ হওয়াতে আমরা সঠিকভাবে জায়গাও দিতে পারেনি। তবে নারায়ণগঞ্জ শহরের পুরো শহর লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। আর এই সমাবেশে আমাদের নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও অংশগ্রহণ করেছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন