Logo
Logo
×

রাজনীতি

শহীদ মিনারে দাঁড়িয়ে আমাকে পাঁচজন গালি দেয় : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

শহীদ মিনারে দাঁড়িয়ে আমাকে পাঁচজন গালি দেয় : শামীম ওসমান
Swapno

 

বিএনপি সমাবেশের বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সেদিন খবর ছিলো আমার কাছে। ওই দিন যে মিছিলটা হবে, ওই মিছিলে এই এলাকারই এক সন্তান বিএনপি করে, তাকে টার্গেট করা হবে। বিএনপির ভেতর থেকেই করবে। এই খবর শুনে আমি নারায়ণগঞ্জ চলে আসছি।

 

 

বিএনপির মিছিলের পাশেই আমার গাড়ি নিয়ে বসে ছিলাম। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনার উপর যদি হামলা হইতো? আমি বলেছি, হইলে হইতো। আমাকে মাইরা যদি কেও খুশি হইতো, তাইলে হইতো।

 

 

আমি যদি আগের শামীম ওসমান হই, তাহলে ওই দশ বিশ হাজার লোক আমার সামনে দাড়ানোর ক্ষমতা রাখে না। আমার কাজ ছিলো ওইটাকে ওয়াচ করা। ওনারাও দেখছে আমি বইসা আছি। ওনাদের মিছিল শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে, ওনারা চলে গেছেন।

 

 

আমি শুধু এতোটুকুই বলেছি, যে ভাষাটা একটু সুন্দর করেন। রাজনীতিবিদদের কথা হবে সুন্দর, আপনাদের এরকম কথা বাচ্চাদের উপর কিরকম প্রভাব ফেলবে? এই ১৪বছরে আমরা কাউকে প্রতিঘাতও করি নি, কারো বিরুদ্ধে মামলাও করিনি। কেন? তোমারটা তুমি করো, আমারটা আমি করি।

 

 

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে আরটিভির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 


 
দেখেন আমি চেষ্টা করছি কাজ গুলো করার। তবে কিছু জটিলতা থাকে। আমাদের জন্য রাজনীতি অনেক কঠিন। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে বেশ কিছু প্রজেক্ট আনতে পেরেছি। সেগুলোকে দুরে সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রজেক্ট গুলো হয়ে গেলে, আমাদের আর ঢাকা যাওয়া লাগবে না।

 

 

আমার কাউন্সিলররা কাজ করতেছে, আমার মেয়র মহোদয় কাজ করছে, আমার চন্দন শীল জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে আশা করি সব কাজ হয়ে যাবে। কেননা আমি জানি ও (চন্দনশীল) খাওয়ার জন্য হয়নি, দেয়ার জন্য হয়েছে।

 

 

আমরা ক্ষমতায় আসছি আজকে ১৪ বছর। বিএনপির আমলে কি হইছে? এই সিদ্ধিরগঞ্জে আমাদের সাতজনকে হত্যা করা হইসে। আমার বাড়ি হিরা মহলে গিয়ে পেশাব করা হয়েছে। আমার বড় ভাইয়ের ফেক্টরিতে গিয়ে তিনশত গরুর দুধের বান ব্লেড দিয়ে কেটে দিসে। তবে আমরা এতো বছর ধরে ক্ষমতায় থেকে একটি খারাপ শব্দ পর্যন্ত বলি নাই। আমি জানি যে শর্ষের ভেতরে ভূত আছে, রাজনীতি করি তো এগুলো জানি।

 


 
 
তিনি বলেন, আমি নারায়ণগঞ্জটাকে সুন্দর করতে সাংবাদিকদের সাহায্য চাই, রাজনৈতিক অন্য দল গুলোর সাহায্য চাই, সবার সাহায্য চাই। আমি জানুয়ারী মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে একসাথে ডাকবো সবাইকে। উদ্দেশ্য কি? মাদক-সন্ত্রাসকে বন্ধ করতে হবে। ভুমিদস্যুতা বন্ধ করতে হবে।

 

 

আমি এই কাজটা করতে চাই, আপনাদের কাছে হাত জোর করে এই অনুরোধটা করতে চাই। আমার মনে হয় পদ পাওয়া অনেক সহজ, তবে আমি মানুষের মনের ভেতর যায়গা করে নিতে চাই।

 

 

কে কোন দল করে আই ডোন্ট কেয়ার। আমি জাতির পিতার কন্যাকে কিছু কথা বলবো নারায়ণগঞ্জ সম্পর্কে। তার পর মাঠে নামবো। শামীম ওসমান কারো দয়ায় রাজনীতি করে না। জনগনের জন্য কথা বলতে এসেছি, জনগনের জন্য কথা বলবো।

 


 
তিনি আরও বলেন, ধৈর্য্য ধরা খুবই কঠিন ব্যাপার। তিনি বলেন, ইদানিং আমি দেখি নারায়ণগঞ্জ শহীদ মিনারে পাঁচ জন দাঁড়িয়ে আমাকে গালি দেয়। আমি কিছুই মনে করি না। তারা গীবত করে, আমার তাতে কিছু যায় আসে না। ২০০১ সালে বোমা হামলা রক্তাক্ত অবস্থায় সাংবাদিকরা জিজ্ঞেস করছিল শামীম ভাই কিছু বলবেন কিনা? আমি শুধু একটা কথাই বলেছিলাম 'শেখ হাসিনাকে বাচাও'।

 

 


দেখতাছি গালি দেয়। যে গালি দেয় আমি যদি ইশারাও করি, ওর বাড়িতে থাকা লাগবে না। আমি কিন্তু এমন কিছু করি না। আমার বন্ধু বান্ধব, নেতা-কর্মীরা আমাকে জিজ্ঞেস করে, আপনার কি খারাপ লাগে না; আমি বলি না। আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় আসবেন আসবেন ভাব, আমি মনে করি আপনারা ক্ষমতায় তো দুরের কথা ক্ষমতার চল্লিশ কিলোমিটারের ভেতরও আপনারা আইতে পারবেন না।

 

 

আমি যদি নাও থাকি, তাও কথাটা লিখে রাখেন। যারা মানুষের লাশের জন্য পাগল হয়ে গেছে, কেন কারণ তারা ওই লাশ নিয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার উৎক্ষ্যাত করবে। আরে ভাই পরিকল্পনা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন শয়তান কোনদিন আল্লাহর সাথে পারে না।

 


 
আমার কোন ফেসবুক একাউন্ট নাই, তবে আমি একটি একাউন্ট খুলে প্রতিটি এলাকায় এলাকায় দিয়ে দিবো। যাতে আমার মা-বোনেরা আমাকে ছবি তুলে দিয়ে বলতে পারে যে এইখানে মাদক বেচা-কেনা হচ্ছে। আমরা একশনে যাবো। অন্যায়কে সহ্য করাও একটি অন্যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন