Logo
Logo
×

রাজনীতি

এলোমেলো সোনারগাঁ আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

এলোমেলো সোনারগাঁ আ.লীগ
Swapno


# রাজাকারের নাতি-পুতিরা কলকাঠি নাড়ে : কালাম
# কোন্দল করে আমরা অবস্থান দুর্বল করছি : কায়সার

 

সারাবছরই কোন না কোন ইস্যু নিয়ে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি উত্তপ্ত থাকে। যার ফলে আবারও সোনারগাঁয়ের থানা আওয়ামীলীগের ইউনিয়নগুলোর কর্মী সভা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোনারগাঁ থানা আওয়ামীলীগের আওতাভুক্ত সাদিপুর ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই নানা রকম আলোচনা সমালোচনার সৃষ্টি হতে থাকে। তবে কর্মী সম্মেলনের সময় ব্যানারে মাহফুজুর রহমান কালামের নাম না থাকায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্ব থাকা নেতাদের উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেন।

 

কর্মী সম্মেলনে তিনি বক্তব্যে বলেন, বক্তব্য দিতেও ইচ্ছা করে না এখন একে তো নাম ছাড়া আইছি ব্যানারের মধ্যে তিনজনের নাম আমার নাম নাই। এখন সোনারগাঁ আওয়ামীলীগে আমি নামহীন মানুষ হইয়া গেছি। ১৩ মাস আগে এই সাদিপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান নির্বাচন হইছিল না তখন এই নৌকার নির্বাচনের সময় কালাম এই ইউনিয়নে খুব অপরিহার্য ছিল। তবে যারা বর্তমানে ব্যানার ফ্যাস্টুনে নাম দিয়ে আজকে রাজনীতিটা করতে চায় তাদের পথ খুব একটা শুভকর না।

 

দলীয় সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর বিকেলে নয়াপুর বাজারে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভায় অনুষ্ঠিত হয়। সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভায় মাহফুজুর রহমান কালামের বক্তব্যের সময় কর্মী সম্মেলনে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়। কারণ কর্মী সম্মেলনে কালাম সোনারগাঁয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে কঠোর সমালোচনা করেন। কর্মী সম্মেলনে মাহফুজুর রহমানের কালাম বক্তব্যে বলেন, সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি একটা কালো মেঘের ছায়ায় অবস্থান করছে। ‘সোনারগাঁয়ের আওয়ামীলীগ বাইরে থেকে নিয়ন্ত্রিত হয় সোনারগাঁ থেকে নিয়ন্ত্রিত হয় না।

 

সোনারগাঁয়ে বাইরের একটি ছাঁয়া আছে এই ছাঁয়া যেদিকে পড়ে সেইদিকেই সবকিছু থাকে আর না হয় কিছু থাকে না।’ বক্তব্যে কালাম এই লাইনটি শেষ করার সাথে সাথেই সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি সামসু ‘কেন’ বলে প্রতিক্রিয়া জানায় তখন কালাম সামসুকে উদ্দেশ্য করে কালাম বলেন আরে সামসু ভাই কেন কেন কইরেন না আমরা সব বুঝি। আজকে এইসবের কারণে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি আজাবীলীগে পরিণত হয়েছে।

 

তিনি আরো বলেন, সোনারগাঁয়ে যারা আওয়ামীলীগ করে তারাই রাতের বেলা জাতীয় পার্টির এমপিকে সমস্ত কিছু সহযোগীতা করে এবং বিএনপির পৃষ্ঠপোষকতা করে এটা আজাবীলীগ হয়ে গেছে। আজকে ১৪ বছর আওয়ামীলীগ ক্ষমতায় নেতাকর্মীরা কি পেয়েছে সোনারগাঁয়ের নেতাকর্মীরা কিছু পায় নাই। কারণ আমি বক্তব্য দিতে চাই না এখন কারণ সোনারগাঁ আওয়ামীলীগে রাজাকারের নাতি-পুতিরা কলকাঠি নাড়ে। এতে সোনারগাঁ থানা আওয়ামীলীগের তৃণমূলের কর্মীরা বলছে, দীর্ঘদিন পর কারণ কর্মী সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ের ইউনিয়ন কমিটিগুলো গঠন করার কার্যক্রম শুরু হচ্ছে।

 

আর প্রথম ইউনিয়ন সম্মেলনই উত্তপ্ত হয়ে গিয়েছে সোনারগাঁয়ের রাজনীতি। কারণ বর্তমান সময়ে সোনারগাঁ থানা আওয়ামীলীগে চলমান কিছু বিষয় বস্তু নিয়ে কঠোর সমালোচনা করে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার কিছু কথা বাস্তবসম্মত হওয়াতে উপস্থিত অনেক নেতাই ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। সোনারগাঁয়ে ইউনিয়ন কর্মী সম্মেলনগুলোকে গিরে আবার উত্তাপ্ত হবে আশঙ্কা করছে তৃণমূল।

 

সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, প্রধান বক্তা নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

এদিকে একই অনুষ্ঠানে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার উত্তপ্ত বক্তব্য রেখেছেন। প্রধান বক্তা হিসেবে তিনি বলেন,  দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আমরা কর্মীসভার তারিখ নির্ধারণ করেছি। আজ সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীসভার মধ্যদিয়ে এর সূচনা করলাম। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এ দেশের সাধারন মানুষের ভাগ্যউন্নয়নের জন্য কাজ করছে।

 

কষ্ট লাগে যে স্বর্ণযুগ আওয়ামী লীগ পার করছে, সেই স্বর্ণযুগের সময় আমরা একে অপরের সাথে ভেদাভেদে কোন্দলে দলীয় অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছি। আজ প্রত্যেক আওয়ামী লীগের তৃণমূলের মনের মধ্যে রক্তক্ষরণ। যা বুঝার ক্ষমতা আল্লাহ্পাক আমাদের কাউকে দেয়নি। সেই ক্ষমতা যদি আল্লাহ্পাক জননেত্রী শেখ হাসিনার মধ্যে অবস্থান করান তাহলে আমাদের সুদিন আসবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন