Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনাকে সমর্থন করলেই দেশের উন্নয়ন হবে:সিরাজুল মন্ডল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৭:৫২ পিএম

শেখ হাসিনাকে সমর্থন করলেই দেশের উন্নয়ন হবে:সিরাজুল মন্ডল
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেছেন, বিজয়ের মাস এই ডিসেম্বর। এই মাসে আমরা পেয়েছি স্বাধীনতা। ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে ও দু’লক্ষ মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। যারা এই দেশকে স্বাধীন করেছে আমি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধের সাথে সম্মান জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের উন্নয়নের রূপকার, যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

 

আমি আরও স্মরণ করছি  নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একে.এম শামীম ওসমানকে। বিজয়ের মাসে আমরা নৈতিক শিক্ষা ও সুস্থ এবং সুন্দর পরিবেশ-মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় গ্রহণ করি। খেলাধুলা এবং সুন্দর মনমানসিকতা আমাদের চিন্তা-চেতনাকে সমৃদ্ধ করতে পারে। বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে করে দেশের সকল ক্ষেত্র উন্নতির শিখড়ে পৌঁছে যাচ্ছে। আমাদের প্রিয় বঙ্গবন্ধু কন্যার হাতেই দেশ সবচাইতে নিরাপদ।

 

আর আমাদের উচিৎ তাকে একচ্ছত্র সমর্থন দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখা। গতকাল রাতে নাসিক ৬নং ওয়ার্ড এস.ও এলাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, নাসিক ৭নং আওয়ামীলীগ নেতা সবুজ শেখ। ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান হাবিব, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক মনি’র সভাপত্বি ২য় দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মহানগর কৃষক লীগের আহবায়ক শাহজামাল খোকন, মহানগর কৃষক লীগের সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হোসেন আহমেদ সরকার।

 

৩য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসিক প্যানেল মেয়র-২ ও নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। সিদ্ধিরগঞ্জ আদমজীনগর সোনামিয়া বাজার বনিক সমিতির সভাপতি মো.সাইদুল হক এর সভাপতিত্বে ৩য় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ইফতেখার আলম খোকন, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.নুর উদ্দিন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মোসা: মনোয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো.শাহজাহান।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন