প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জাগ্রত হচ্ছে জাতীয় পার্টি
ইফতি মাহমুদ
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম
# জেলা-মহানগর জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন হবে ২ জানুয়ারি
নারায়ণগঞ্জে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টি আবারও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জাগ্রত হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির দলীয় তেমন কর্মসূচী না থাকায় নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টি ঝিমিয়ে পড়েছিল। তবে এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আবারও নবউদ্যমে জাগ্রত হচ্ছে জাতীয় পার্টি। কারণ এবার জাতীয় পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চমক হিসেবে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নবনির্মিত কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে।
সূত্র বলছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টি ২০২৩ সালের ১ জানুয়ারী দলটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়ার পর বহু চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। তবে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই জাতীয় পার্টির বৃহৎ শক্তি সঞ্চারে কাজ করত। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে জাতীয় পার্টির রাজনীতির উথান ঘটে।
তিনি প্রথম নারায়ণগঞ্জ থেকে জাতীয় পার্টির এমপি হন। একে একে চার চারবারের সংসদ ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে। কিন্তু নাসিম ওসমান পরলোকগমন করলেও এখনো তার আসনটি তার পরিবারের দখলেই রয়ে গেছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টি থেকে একটি আসন বরাদ্দ থাকলেও তার পৃষ্ঠপোষকতায় এখনো নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসন জাতীয় পার্টির দখলে রয়েছেন। তবে জাতীয় পার্টির জেলা এবং মহানগরের নতুন নেতৃত্ব নেতৃত্বে আসার পর নারায়ণগঞ্জ জাতীয় পার্টির রাজনীতিতে তেমন সাড়া না ফেলতে পাড়লে জাতীয় পার্টির ৩৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাতে যাচ্ছে।
কারণ জাতীয় পার্টির ৩৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নবনির্মিত ভবন উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির রাজনীতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাগ্রত হচ্ছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেন, জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী ২ তারিখ করব। এছাড়া নতুন পার্টি অফিস উদ্বোধন করব টি হোসেন রোড নবীগঞ্জ। আমাদের জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ জড়ো হব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আনন্দ উল্লাস এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে উদযাপন করব।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল বলেন, আমরা জেলার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছি। আর কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম আছে সে সমাবেশে আমরা যোগদান করব। এছাড়া ৫ জানুয়ারী সোনারগাঁতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান করব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, ১ জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছি। আমরা ২ তারিখ অনুষ্ঠান করবো। সেই সাথে ওই দিন আলোচনা সভার মাধ্যমে জেলা মহানগর জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করা হবে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নাসিক ১৪ ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বলেন, জাতীয় পার্টির একটি ঐতিহ্য রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে জাতীয় পার্টির ২ জন সংসদ সদস্য রয়েছে। তাদের নেতৃত্বে আমরা সাংগঠনিক ভাবে দক্ষতার সাথে জাতীয় পার্টিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছি। সেই সাথে ওই দিন আমাদের অফিস উদ্বোধন করা হবে।
এস.এ/জেসি


