# চেইন অব কমান্ড ঠিক রেখে সকল কর্মসূচিকে সফল করার মিশন
নারায়ণগঞ্জের রাজনীতিতে ইতিমধ্যেই একের পর এক দলীয় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। নানা হামলা ও মামলা ও গ্রেফতারী পরোয়ানাকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের রাজপথে দলের নানা কর্মসূচি ব্যাপকভাবে পালন করে আসছে। ২৪ ডিসেম্বর জেলা ও মহানগর বিএনপির যৌথ কর্মসূচি ১০ দফা আন্দোলনের প্রথম দাপ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই মিছিলে নারায়ণগঞ্জ শহর লোকেলোকারন্ন হয়ে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ১০ দফা দাবি আন্দোলনের গণমিছিল সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল অনুষ্ঠিত হবে। সেই গণমিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ বিএনপি ঢাকার রাজপথে থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপি বিগত দিন থেকে চলতি বছরে নানা আন্দোলন সংগ্রাম করে মাঠে সক্রীয় ভূমিকা পালন করেছে। চলতি বছরে তারা নানা দাবি নিয়ে মাঠে নামেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দেশের সাধারণ মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিশাল বিশাল বিভাগীয় সমাবেশ করে সফলতা অর্জন করেছেন বিএনপি। কিন্তু সকল সমাবেশেই নারায়ণগঞ্জ বিএনপির উপস্থিতি দেখা গেছে অতুলনীয় তারা সকল পোগ্রাই নিজ নিজ নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সর্বশেষ বিভাগীয় কর্মসূচি পালিত হয়।
সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটি ১০ দফা আন্দোলনের ঘোষণা দেন। তারই ধারাবহিকতায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ১০ দফা আন্দোলনের প্রথম ধাপ গণমিছিল পালিত হয়েছে। সেই গণমিছিলে নারায়ণগঞ্জে হাজার হাজার নেতাকর্মীর একটি কম্পন সৃষ্টি হয়েছিল। সেই সাথে আজ ৩০ ডিসেম্বর ঢাকায় মহানগর ও জেলার ১০ দফা আন্দোলনের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেই গণমিছিলে অংশ গ্রহণ করতে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ধারনা একটাই এটা আমাদের দলীয় পোগ্রাম আমরা সকল বাধা উপেক্ষা আমাদের সকল পোগ্রাম সফল করেছি ঢাকার ১০ দফা আন্দোলনের গণমিছিলে ও আমরা অংশ হয়ে গণমিছিল সফল করাই আমাদের লক্ষ্যে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আগামী কাল ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ১০ দফা আন্দোলনের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেই গণমিছিলের কর্মসূচিতে আমাদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কিন্তু তার পরে ও নারায়ণগঞ্জ বিএনপি থেকে যারা যারা গণমিছিলে অংশগ্রহণ করতে আগ্রহী তারা দলীয় কর্মসূচি হিসেবে সেখানে উপস্থিত থাকবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে ১০ দফা আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল পালিত করেছি। সেই গণমিছিলে আমাদের সাথে শুধু আমাদের নেতাকর্মীরা নয় সকল পর্যায়ের খেটে খাওয়া সাধারণ জনগণ ও উপস্থিত ছিলেন।
বিগত আমাদের দলীয় যত কর্মসূচি ছিল সকলগুলো আমরা ব্যাপকভাবে পালন করেছি এবং সফল করেছি সেভাবেই ১০ দফা আন্দোলনের কর্মসূচি সফল করেছি। আগামী কাল ৩০ ডিসেম্বর ঢাকায় জেলা ও মহানগর বিএনপির ১০ দফা আন্দোলনের কর্মসুচি পালিত হবে। সেই গণমিছিলে অংশ গ্রহণ আমাদের কোন বাধ্যতামূলক নয়। তার পরে ও নারায়ণগঞ্জ মহানগর ও জেলা থেকে অনেক নেতাকর্মীই সেখানে উপস্থিত থেকে কর্মসূচি সফল করবে। কারণ এটা আমাদের দলীয় পোগ্রাম এটা যেখানেই হোক না কেন সকল কর্মসূচি সফল করাই এখন বিএনপির মূল লক্ষ্যে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকা দক্ষিনের জেলা ও মহানগর বিএনপির ১০ দফা আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচি আমাদের নারায়ণগঞ্জ জেলার সকল নেতাকর্মীই অংশ গ্রহণ করবে। কারণ এখন এটা আমাদের নিজস্ব প্রোগ্রাম না হতে পারে এটা আমাদের দলীয় প্রোগ্রাম আর দলীয় সকল প্রোগ্রামকেই সফল করার আমাদের লক্ষ্য।
আর আমাদের নারায়ণগঞ্জ জেলার নবাগত কমিটি গঠন করার পর থেকেই আমাদের সকল কর্মসূচিতে বিগত দিন থেকে ২০% করে নেতাকর্মী আরো যোগ হচ্ছে। এখন আমাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও আমাদের সাথে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রাম করছে। বিগত কমিটিতে কোন চেইন অব কমান্ড ছিল না। কিন্তু বর্তমানে আমরা চেইন কমান্ড আছে তার কারণে আমরা সবাই এখন বিগত দিন থেকে অনেকটাই ঐক্যবদ্ধ। আর আমরা আশা করছি আগামীকালকের গণমিছিল আমরা শান্তিপূর্ণভাবে সফল করতে পারবো।
এস.এ/জেসি


