Logo
Logo
×

রাজনীতি

নতুন বছরে কী নিয়ে নামছেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

নতুন বছরে কী নিয়ে নামছেন শামীম ওসমান
Swapno

 

# নতুন কোন বার্তা পায়না অনুসারীরা

 

আজ শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৩। এই বছরটি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেননা এই বছরের শেষে ২০২৪ জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রচারনায় মাঠে নেমে মানুষের কাছে আবারও নৌকায় ভোট চেয়েছেন। সেই সাথে তৃনমূলে ক্ষমতাসীন দলের নানা উন্নয়নের কথা তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন। একই সাথে আওয়ামী লীগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিজ দলের বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের বিপরীতে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি বলছে তত্ত্বাবধায় সরকার ছাড়া এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের  আপত্তি নেই।

 

এদিকে নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে নামার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তিনি এর আগেও একাধিক মাঠে ঘোষনা দিয়ে বিশাল করে সমাবেশ করেছেন। কিন্তু এই সাংসদের পূর্বের সভায় গুলোতে হাকডাক করে হলেও সমাবেশ থেকে নতুন কোন বার্তা পেতেন না নেতা কর্মীরা। বিশেষ করে নির্বাচনের বছরে তিনি এই ভাবে মাঠে নামার ঘোষণা দিয়ে থাকেন কিংবা কোন চাপে থাকলে। এই ভাবে বিশাল সমাবেশ করে তিনি তার চাপ ছুটান। যার চিত্র দেখা যায় গত জাতীয় সংসদ নির্বাচনের পরে নারায়ণগঞ্জে যখন এসপি হারুন ছিলেন তখন শহরে একাধিক সমাবেশ করে প্রশাসনের বিরুদ্ধে গরম বক্তব্য রাখেন।

 

গতবছরের ২১ মার্চে তিনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন। তখন তিনি বলেন, এক ওয়াজ মাহফিলে গিয়ে বলেছেন, দুই-চারজন মানুষ আমারে নিয়া অনেক কথা বলে। মানুষ হয় ১৫ জন, বক্তা থাকে ৩০ জন, আর সাংবাদিক ৩০ জন আর শ্রোতা থাকে ৩ জন। এমন কোনো গালি নাই যা আমারে দেয় না। ভাবলাম আমি জবাব দিবো। তবে ডকুমেন্টারি নিয়ে জবাব দিবো। ওই সভায় আইভীকে ইঙ্গিত করে এই জনপ্রতিনিধি শামীম ওসমান বলেছেন, গরীবের ঘামের কোন গন্ধ নাই। কেননা তখন ভোটও তো গরীবের বেশি। ভোট শেষ এখন রাস্তার পাড়ের হকার আছে। পিটায় ওগো ধইরা। এমন জোরে মারো যাতে পিঠের চামড়া উইঠা যায়।

 

পুলিশরে দোষ দেই না, কারণ বুঝি উপর থেকে চাপ থাকে। আমি দেখলাম হকারগো মারতাছে। পরে ভাবলাম আমি কি যামু নাকি? যদি যাই তাইলে আমি জানি কি হইবো। কিন্তু আমি বেঈমানি করছি, আমি যাই নাই। আন্দোলন করাইলো কমিউনিস্টরা গরীব মানুষগো দিয়া। কমিউনিস্টরা গরীবের জন্য জান দিয়া ফালায়। এই মঞ্চ, সেই মঞ্চ থেকে এখানে আসে। মাঝখানে মাইর খাইলো হকাররা। ভোটের জন্য হিন্দু, মুসলিম সবার কাছে ভোট চাবো। এই মাসটা শেষ হইতে দেন। এই মাসের পরে আমি মাঠে নামমু। আমি আমার গত নির্বাচনে ৩৫০-৪০০ জনসভা করছি। কোথাও গিয়া বলি নাই আমারে ভোট দেন। কারণ আমি মনে করি, এটা বলা মানে মানুষকে বেইজ্জত করা। কিন্তু গত বছরের তার বলা বক্তব্যের তিনি আর তেমন ভাবে মাঠে নামেন নাই। কিন্ত মেয়র আইভী যেন নৌকা না পায় তার জন্য সকল চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

এদিকে এমপি শামীম ওসমান সিদ্ধিরগঞ্জে এক সভায় বক্তব্যের মাধ্যমে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। কিন্তু এবার তিনি মাদক, সন্ত্রাস, ইভিটিজিং, ভুমিদস্যুতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মাঠে নামবেন। আর সেটা নতুন বছরের জানুয়ারি মাসের শেষের দিকে মাঠে নামবেন বলে জানাযায়। সেই সাথে তিনি ফেসবুক একাউন্ট খুলে প্রতিটি এলাকার মা বোনদের দিয়ে দিবেন যাতে করে কারা মাদক, সন্ত্রাসি, ইভটিজিং, ভূমিদস্যুতা করে তা যেন তারা ছবি তুলে এই জনপ্রতিনিধিকে পাঠিয়ে দেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে বলা বলি হচ্ছে এমপি শামীম ওসমান সব সময় বলেন অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন কিন্তু বাস্তবে তার রূপ আর দেখা যায় না। আর তার সমাবেশ থেকে নেতা কর্মী থেকে শুরু করে তার অনুসারীরা নতুন কিছু পান না বলে জানা যায়।

 

তাই এবার তিনি কী বার্তা নিয়ে মাঠে নামবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। সেই সাথে এই নেতার অনুসারীরার সেদিকে তাকিয়ে আছে তাদের নেতা কি বার্তা দিবেন এবার। যদিু নতুন বছর নির্বাচন নিয়ে আলোচনায় থাকবে সারাদেশ। এই দিক দিয়ে নারায়ণগঞ্জও ব্যতিক্রম নয়।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন