Logo
Logo
×

রাজনীতি

চূড়ান্ত আন্দোলন করবে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম

চূড়ান্ত আন্দোলন করবে বিএনপি
Swapno

 

# সব ফয়সালা এ বছরই হবে : সাখাওয়াত
# আন্দোলন সংগ্রাম আরো জোরদার হবে :  খোকন
# আমরা পুরো প্রস্তুত রয়েছি : টিপু

 

 

২০২২ সাল থেকেই দেশের রাজনীতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। সেই বছরেই বিগত দিন থেকে আরো শক্তিশালীভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন দেশের নানা বিরোধী দলগুলো। এরই মাঝে সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করতে বাধার সম্মূখীন হতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের কিন্তু কোন বাধাই তাদের দাবিয়ে রাখতে পারেনি। এভাবেই চলে গেলেন বিদায় বছর। তার মাঝে আবার রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর।

 

তারই মাঝে নির্বাচনের এক বছর বাকি সব মিলিয়ে এখন অনেকটাই গুরত্বপূর্ণ বছর হয়ে উঠছে ২০২৩ সাল। চলতি বছরেই হবে বিভিন্ন ছোট বড় দলের রাজপথ দখলের মহড়া। এরই মাঝে রাজপথে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সকল সময় মাঠে সরব আছে এবং আগামীতে ও থাকবে। এরই মাঝে বিএনপির নেতৃবৃন্দরা দাবি প্রকাশ করছে ২০২৩ সালেই দেশের খেটে খাওয়া সাধারণ জনগণের নানা দাবি আদায় করে তাদের ফিরিয়ে দেওয়া হবে।

 

দলীয় সূত্র জানায়, বিদায় বছরে নানা বাধাবিঘ্ন ও পাল্টা কর্মসূচি দিক আওয়ামী লীগ-তার পরও তারা শান্তিপূর্ণ ও সফলভাবে বিভাগীয় গণসমাবেশ-গণমিছিল করেছে। আগামী ৭ জানুয়ারি জেলায় জেলায় গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিগত দিনের মতো তারা এই কর্মসূচি ও শান্তিপূর্ণভাবে সফল করবে। আর এ পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি বিগত দিন থেকে আরো কঠোর দেওয়া হবে। দলটির আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য যা যা করার, সবই তাঁরা করবেন।

 

বিদায় বছরে আন্দোলন সংগ্রাম করে বিএনপির হাজারো নেতাকর্মী কারাবন্দি রয়েছেন, অনেকে মারা গেছেন। এখন আবার আরও হাজার হাজার নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত। তবুও তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার করে ছাড়বেন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। যার ফলে নির্বাচনী বছর হিসেবে নতুন বছরে রাজপথ বেশ উত্তপ্ত থাকবে বলেই মনে করেন সবাই। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এরই মধ্যে শুরু হওয়া রাজপথ দখলের লড়াইয়ের 'চূড়ান্ত ফয়সালা' হবে এ বছরটিতে।

 

তাদের ধারনা এ বছরেই সরকার পতনের বছর। তারা আরো বলেছে, ইতি মধ্যে তাদের অঙ্গ সংগঠনগুলোকে বলে দিয়েছে তারা যেন সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকে এবং ঐক্যবদ্ধ মাঠে কাজ করে। তাদের ধারনা তাহলে কোন বাধাই তাদের কিছু করতে পারবে না সকল বাধার উপেক্ষা করেই রাজপথে দাড়িয়ে থাকবেন।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ২০২৩ সাল বাঙ্গালী জাতির মুক্তির বছর। এ বছরই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আর এ সরকার রাষ্ট্রকে যে একটি অরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে আমরা সেটাকে ও ফিরিয়ে নিয়ে আসবো। আর এ বছরই একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আসবে। আর মানুষের মুক্তির একটি ফয়সালা এ বছরই হবে ইনশাআল্লাহ।  

 

জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, রাজনীতি যারা করে থাকে তাদের মূল উদ্যোশে হতে হবে দেশের জনগণের পাশে থাকা তাদের কল্যানে কাজ করা। কিন্তু আমরা বর্তমানে দেশে এ রাজনীতি দেখতে পারছি না। তা হয়ে আমরা এখন দেখতে পাচ্ছি দেশের পরিস্থিতি আগে থেকে অনেকটাই খারাপের দিকে যাচ্ছে। আর এ পরিস্থিতি থেকে দেশের জনগণকে মুক্ত করে আনতে আমাদের রাজপথের এ আন্দোলন সংগ্রাম। আপনারা অবগত আছেন আমরা কিন্তু বিগত দিনে দেশে নানা আন্দোলন সংগ্রাম করে মাঠ অনেকটাই গরম রেখেছি। আর এ বছরের প্রথম কর্মসূচি আগামী ৭ তারিখ জেলায় জেলায় কর্মসূচির ঘোষণা দিয়েছেন কেন্দ্র।

 

আর আমরা এ বছরেই আন্দোলন সংগ্রাম আরো জোরদার হবে। আর আগামী চূড়ান্ত কর্মসূচি এ বছরই বলা যায় আমরা করবো। আর আপনারা দেখেছে যেভাবে দেশে এখন নানা সংকট দেশের মানুষ কিন্তু কোন ব্যবসা বানিজ্য দিয়ে এগিয়ে যেতে পারছে না। এ সকল কিছু থেকে দেশকে বেড় করে নিয়ে আসার জন্য আন্দোলন সংগ্রামে সাধারণ জনগণ আরো সংক্রিয় হচ্ছে। এ ২০২৩ সালই সরকার পতনের সাল। আর আমরা আশা করছি এ বছরই জনগণের গণতন্ত্র তারা ফিরে পাবে।

 

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমরা আশা করছি এ বছরই আমরা জনগণের গণতন্ত্র তাদেরকে ফিরিয়ে দিবো। আর একটি সুন্দর বাংলাদেশ তৈরি করবো ও জনগণের সরকার প্রতিষ্টার মাধ্যমে। আর শিগ্রই কেন্দ্র থেকে আমাদের নতুন কর্মসূচি আসছে সেই সকল কর্মসূচির জন্য আমরা পুরো প্রস্তুত রয়েছি। আর আপনারা অবগত আছেন আমার উপর একটি দায়িত্ব দিয়েছে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি তার এ আস্থার জন্য এ সংগঠনকে আরো গতিশীল করছি। আর আমাদের মহানগর বিএনপির নবাগত কমিটি হওয়ার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা রাজপথে আরো সক্রিয় হচ্ছে। আর আমরা তাদের এ সক্রিয়তার মাঝেই এ স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন