Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ থানা বিএনপিকে ছন্দে ফেরালেন মান্নান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

সোনারগাঁ থানা বিএনপিকে ছন্দে ফেরালেন মান্নান
Swapno


২০০৮ সালে বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সোনারগাঁ থানা বিএনপির রাজনীতিতে জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়। আর এই জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হওয়ার মূলে ছিল সোনারগাঁ আসনের সে সময়ের এমপি রেজাউল করিম। কারণ ২০০৮ সালে এমপিত্ব হারানোর পর থেকেই সোনারগাঁয়ের বিএনপির রাজনীতি হারিয়ে যায় রেজাউল করিম।

 

 

যার ফলে সোনারগাঁয়ের বিএনপির রাজনীতি অভিবাবকহীন হয়ে পড়ে ঠিক সেই সময়েই সোনারগাঁ থানা বিএনপির হাল ধরেন আজহারুল ইসলাম মান্নান। মান্নান সোনারগাঁ থানা বিএনপির হাল ধরার পর থেকেই ছন্দে ফিরতে থাকে সোনারগাঁ থানা বিএনপি। পাশাপাশি আন্দোলন সংগ্রামেও নেতাকর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি হতে থাকে।

 

 

যার ফলশ্রুতিত্বে সোনারগাঁ থানা বিএনপিকে মান্নানের হাতে তুলে দিয়ে সোনারগাঁ থানা বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং তার হাত ধরেই সোনারগাঁ থানা বিএনপি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তিত হয়। আর এই থানা কমিটিতে দলের পোড় খাওয়া কাড়া নির্যাতিত হামলা মামলা শিকার নেতাকর্মীদের কমিটিতে অর্ন্তভুক্ত করার মাধ্যমে সোনারগাঁ থানা বিএনপির নেতৃত্বকে আরো উচ্চতর স্তরে প্রতিষ্ঠিত করেন।  

 

 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি প্রায় ১৪ বছর ধরে ক্ষমতাচ্যুত অবস্থায় আছে আর ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে দীর্ঘদিন ধরে বিএনপি দ্বারা শাষিত সোনারগাঁয়ের আসনটি হাতছানি হয়ে যায়। আর তখন থেকেই সোনারগাঁ থানা বিএনপির রাজনীতি এক প্রকার জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়। আর তখন সোনারগাঁ থানা বিএনপি অভিবাবকহীন হয়ে নিষক্রিয় হয়ে পড়ে।

 

 

আর ঠিক সে সময়ই সোনারগাঁ থানা বিএনপির হাল ধরেন সোনারগাঁ থানা বিএনপির বর্তমান সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি সোনারগাঁয়ে নেতৃত্ব দেয়া শুরু করলে আবার উজ্জেবীত হয়ে উঠে সোনারগাঁ থানা বিএনপি। এছাড়া তখন থেকে বর্তমান সময় পর্যন্ত হামলা মামলার শিকার নেতাকর্মীদের ছায়ার মত পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

 

 

তার হাত ধরেই সোনারগাঁ থানা বিএনপি জেলা বিএনপিতে সবচেয়ে বেশী শক্তিশালী সংগঠনে রূপান্তিত হয়। এছাড়া গত ২৪ জানুয়ারী সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর সে কমিটিতে আজহারুল ইসলাম মান্নানকে আহবায়ক এবং মোশারফ হোসেনকে সদস্য সচিব করা হয়।

 

 

এরপর তাদের নেতৃত্বেই গত ১৮ ফেব্রুয়ারী সোনারগাঁ থানা বিএনপির আওতাভুক্ত ইউনিয়ন কমিটিগুলো গঠিত হয়। এরপর ৩০ মার্চ অত্যান্ত দূত সময়ের মধ্যে সোনারগাঁ থানা বিএনপি সম্মেলনের আয়োজন করার মাধ্যমে বিএনপিতে দৃষ্টান্ত স্থাপন করেন। কারণ এত দূত সময়ের মধ্যে বিরোধীদল হওয়া সত্ত্বেও সম্মেলনের আয়োজন করা বিরল।

 

 

এই সম্মেলনের করার পিছনে এবং সম্মেলনকে সফল করার মূলে সবচেয়ে বেশী অবদান ছিল আজহারুল ইসলাম মান্নানের। যার ফলশ্রুতিতে তাকে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি নির্বাচিত  করা হয়। পরবর্তীতে ১১ ডিসেম্বর সোনারগাঁ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

এত দ্রুত সময়ে দলের পোড় খাওয়া রাজপথে সক্রিয় নেতাদের দ্বারা ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আবারও দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়া বর্তমান সময়ে দলীয় যত আন্দোলন সংগ্রাম ছিল মান্নানের নেতৃত্বে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সোনারগাঁ থানা বিএনপি জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

 

 

তবে সোনারগাঁয়ের তৃণমূলের নেতৃবৃন্দরা বলছে আজাহারুল ইসলাম মান্নানের চমকপদ নেতৃত্বের কারণে সোনারগাঁ থানা বিএনপিকে ছন্দে ফিরেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে সোনারগাঁ থানা বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত করেছে।

 

 

এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানায়, দল করা আমার নেশা দল করা আমার ব্যবসা নয়। আমি সবসময় নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলাম এবং নেতাকর্মীদের এই সরকারের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেছি।

 

 

এছাড়া আমি যে দল করি সে দলের আমার প্রতি নির্দেশ দেয়া আছে দলের জন্য কাজ করব দলের জন্য রাজপথে থাকব তাদেরকে নিয়ে কমিটি করব। আর যারাই এই সোনারগাঁয়ে দলের জন্য জীবন দেয় এই দলের জন্য কাজ করে রাজপথে ভয় ভীতি মামলা হামলা তটস্থ করে রাজপথে তাদের দ্বারাই সোনারগাঁ থানা বিএনপি গঠন করেছি।

 

 

আর যারা সুবিধাবাধী দলের জন্য কাজ করে না তাদেরকে দিয়ে আমি কমিটি করি নাই। আমি আমার দলীয় নির্দেশে যারা রাজপথে আছে দলের জন্য কাজ করেছে তাদেরকে নিয়ে কমিটি করেছি। এটাই হল সোনারগাঁ থানা বিএনপি ছন্দে ফেরার মূলমন্ত্র।

 

 

এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানায়, আগে সোনারগাঁ থানা বিএনপিতে দুটি গ্রুপিং ছিল এখন সমন্বয় হওয়াতে সোনারগাঁ থানা বিএনপি এখন উজ্জেবীত আর এটা হল সোনারগাঁ থানা বিএনপির ছন্দে ফেরার অন্যতম কারণ।

 

 

আসলে সোনারগাঁ থানার প্রতিটা ইউনিয়নের কমিটি সম্মেলনের মাধ্যমে করেছি সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে যাচাই বাছাই করে ইউনিয়ন কমিটিগুলো করেছি যার ফলে অটোমেটিক আমাদের থানা কমিটি শক্তিশালী হয়ে উঠেছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন