Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জের ১১৮ বিএনপি নেতাকর্মী কারাগারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

না.গঞ্জের ১১৮ বিএনপি নেতাকর্মী কারাগারে
Swapno

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, শুধুমাত্র ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত পুলিশের একের পর এক গায়েবি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নারায়ণগঞ্জ বিএনপির কার্যক্রম ও রাজনৈতিক বিষয় নিয়ে একথা বলেন তিনি। তিনি জানান, আমরা তো একটা গণতান্ত্রিক আন্দোলনে আছি। এখানে আমাদের এভাবে যে ঘটনা ঘটেনি সে ঘটনা সাজিয়ে মামলা দেয়ার তো কোন অর্থ হয়না।

 

এর একটাই কারণ এদেশে আর গণতন্ত্র যেন না ফিরে, মানুষ যেন ভোটাধিকার না পায়, মানুষ যেন দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য সবকিছুর  মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ করতে না পারে সেজন্য দেশের সবচেয়ে বড় দল বিএনপিকে দুর্বল করে দেয়া। এ চক্রান্ত সফল হবেনা। একটি সমাবেশকে ঘিরে দুই সপ্তাহের ব্যবধানে আমাদের ১১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা দিনরাত তাদের জামিনের জন্য চেষ্টা করছি, ইতোমধ্যে অনেকেই বের হয়েছেন বাকিদের মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। নিম্ন আদালত ও উচ্চ আদালতে গঠিত বিএনপির আইনি সহায়তা সেলের মাধ্যমে নেতাকর্মীদের বিনা খরচে এ সহায়তা দেয়া হচ্ছে।

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা ও আমাদের দলীয় কর্মসূচী একের পর এক পালন করে যাচ্ছি। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে যে খোঁজ খবর নিব সেই সুযোগটাও পাচ্ছিনা। তবুও আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের মিথ্যা মামলাগুলো আমরা আইনিভাবে মোকাবেলা করছি। এর মধ্যে আমাদের ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এটি কোন ধরনের আইনি ও শাসন ব্যবস্থা আমাদের ভাবতেও অবাক লাগে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন