Logo
Logo
×

রাজনীতি

বিএনপিকে মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট: কায়সার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৫১ পিএম

বিএনপিকে মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট: কায়সার
Swapno

 

আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। (৪ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় আনন্দ র‌্যালিটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কিছুক্ষণ প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

 

 

পরে উক্ত কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সভাপতিত্বে, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম সাগর এবং সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

 

 

এক বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হবে এবং তারা দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আমাদের প্রত্যাশা। আমরা তাদের পাশে আছি। বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিএনপি নানাবিধ ষড়যন্ত্র করছে।

 

 

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের পায়তারা করছে। ঐ বিএনপিকে মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট বলে আমি মনে করি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি’।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলার যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।

 

 

কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহবুব খাঁন উপস্থিত ছিলেন।

 

 

তাছাড়া এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন।

 

 

সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় প্রধান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন